জনগণের প্রতি কৃতজ্ঞ রাজা চার্লস

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮ পিএম

কিছুদিন আগে ক্যানসার ধরা পড়ে ব্রিটেনের রাজা চার্লসের। আপাতত তিনি জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে দূরে আছেন। 

তার ক্যানসারের খবর ছড়িয়ে পড়ার পর ব্রিটেনের মানুষের যে সহানূভুতি ও স্বান্তনা তিনি পেয়েছেন তাতে জনগণের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজা চার্লস। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

৭৫ বছর বয়সী রাজা বলেন, যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তারা সবাই জানেন এই ধরনের সহানূভুতি ও স্বান্তনা রোগিকে বেঁচে থাকার উৎসাহ যোগায়।

বাকিং হোম প্যালেসের পক্ষ থেকে জাননো হয়, রাজার ক্যান্সারের চিকিত্সা চলছে এখন তিনি স্যান্ড্রিংহামে অবস্থান করছেন।

এর আগে প্রোস্টেট বেড়ে যাওয়ায় চিকিৎসা নেওয়ার জন্য জানুয়ারির শেষে চার্লস যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখনই তার ক্যান্সার ধরা পড়ে।

তবে তিনি প্রোস্টেটের ক্যান্সারে আক্রান্ত নন। ঠিক কোন ধরনের ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন, তা প্রকাশ করা হয়নি।

তবে বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, সোমবার থেকে রাজার ‘নিয়মিত চিকিৎসা’ শুরু হয়েছে। “রাজা তার চিকিত্সা নিয়ে পুরোপুরি আশাবাদী এবং যত দ্রুত সম্ভব পূর্ণ রাজ ফিরে আসার অপেক্ষায় আছেন।”

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন রাজা তৃতীয় চার্লস। তার বয়স এখন ৭৫ বছর।

এআর
ওয়াশিংটনে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে আসছেন ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলা। প্রায় দুই দশকের মধ্যে কোনো ব্রিটিশ রাজার এটিই প্রথম...
ঘাতক ব্যাধির মধ্য ক্যান্সার অন্যতম। এ শব্দটি শুনলে যে কেউ আঁতকে ওঠেন। অনেকের দৃষ্টিতে ক্যান্সার মানেই মৃত্যু। একসময় মনে করা হতো ক্যান্সারের কোনো অ্যানসার (উত্তর) নেই।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার দেহে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। এরইমধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়েছে তার হাড়ে।
ক্যান্সার, এক মরণব্যাধি রোগের নাম। কথায় বলে ক্যান্সারে হলে রক্ষা নেই। কিন্তু বিজ্ঞানী ও গবেষকদের নিরলস পরিশ্রম আর অধ্যাবসায়ের কারণে এখন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে জয়ী হতে শুরু করেছে মানুষ। এরই...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর