কুমিল্লায় মেয়র পদে লড়বেন চার জন, মনোনয়ন জমা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২ পিএম

কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) মেয়র পদে উপ-নির্বাচনে চার জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

মঙ্গলবার বেলা পৌনে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিভিন্ন সময় চার জন প্রার্থী আলাদা আলাদাভাবে নেতাকর্মীদের নিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনের কাছে মনোনয়নপত্র জমা জমা দেন।

তাদের মধ্যে রয়েছেন- দুইবারের মেয়র, বিএনপি থেকে বহিষ্কৃত মনিরুল হক সাক্কু, বিএন‌পির ব‌হিস্কৃত সাবেক স্বেচ্ছা‌সেবক দল‌ নেতা নিজাম উ‌দ্দিন কায়সার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা এবং মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নূর-উর রহমান মাহমুদ তানিম।

কুমিল্লা সিটি করপোরেশনের উপ-নির্বাচনে নগরীর ২৭টি ওয়ার্ডে ইভিএমে ভোট নেওয়া হবে। এবার দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ভোট দিতে পারবেন। তার মধ্যে এক লাখ ১৮ হাজার ১৮২ জন পুরুষ এবং এক লাখ ২৮ হাজার ২৭৮ জন নারী ভোটার রয়েছেন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুই জন। 

কুমিল্লা আঞ্চলিক কর্মকর্তা ও (কু‌সিক নির্বাচন ২০২৪) রিটা‌নিং কর্মকর্তা  মোহাম্মদ ফরহাদ হো‌সেন জানান, এবার নির্বাচ‌নে ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিলের সময় থাকছে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ হ‌বে ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন ৯ মার্চ।

২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ওই নির্বাচনে নৌকার প্রার্থী রিফাত ৫০ হাজার ৩১০ এবং সাক্কু পান ৪৯ হাজার ৯৬৭ ভোট।

২০২৩ সালের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত। এরপর থেকে প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

একাত্তর/এসি
অপ্রতিম হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তুহিনসহ তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা হত্যার দায় স্বীকার করলেও ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের...
‘আমার ছেলের বয়স যখন মাত্র দুই বছর, তখন সে এই এলাকায় এসেছে। অপ্রতিম আপনাদের কাছেই বড় হয়েছে, আপনাদের আদর-স্নেহ পেয়েছে, আপনাদের বাসায় খেয়েছে। তাই আজ আপনাদের কাছেই আমার অপ্রতিমকে সোপর্দ করছি,...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশে নির্জন পাহাড়ি জঙ্গলে ডেকে নিয়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে পিটিয়ে হত্যা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীমকে।...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন।...
মাসজুড়ে অব্যাহত সামরিক সংঘাত ও একে অপরকে ধূলিসাৎ করে দেয়ার হুমকির পর অবশেষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে পরোক্ষ 'শাটল ডিপ্লোম্যাসি' বা মধ্যস্থতানির্ভর আলোচনা। গত জুলাইয়ে...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর