পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে লড়বেন মরিয়ম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৭ পিএম

পাকিস্তানের রাজনীতিতে পাঞ্জাবের বিশেষ প্রভাব রয়েছে। দেশটির সবচেয়ে বড় প্রদেশেই ঠিকানা নাম করা সব রাজনৈতিক ব্যক্তিত্ব ও পরিবার। সেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে দেখা যেতে পারে মরিয়াম নওয়াজকে। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বড় মেয়ে মরিয়ম।

বর্তমানে তিনি পিএমএল-এনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। হত সরকারে তিনি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিএমএল-এন প্রধান শাহবাজ শরীফ পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে দলীয় প্রার্থী হিসেবে মরিয়ম নওয়াজের নাম ঘোষণা করেন।

নওয়াজ শরীফের ভাই ও মরিয়মের চাচা শাহবাজ নিজেও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। নওয়াজ শরীফও এক সময় প্রদেশটির মুখমন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন। ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের পাশাপাশি চারটি প্রাদেশিক পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই একটি পাঞ্জাব।

পাকিস্তান নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেয়া তথ্যে দেখা গেছে, ২৯৭টি আসনের (একটি স্থগিত) পাঞ্জাব প্রাদেশিক পরিষদে নওয়াজের দল ১৩৭ আসনে জয় পেয়েছে, একক দল হিসেবে যা সর্বোচ্চ। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ১০ আসন। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ১৩৮ আসনে।

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে মরিয়ম নওয়াজ লাহোরে এনএ-১১৯ আসনে প্রার্থী ছিলেন। নিজের এই আসনে ৮৩ হাজার ৮৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মরিয়ম। তিনি পাকিস্তানের রাজনীতিতে আসার পর থেকেই অন্যতম আলোচিত চরিত্র হিসাবে আবির্ভূত হন।

একদিকে মরিয়ম নওয়াজ নিজের সৌন্দর্যের কারণে প্রায়শই খবরের শিরোনামে থাকেন, অন্যদিকে তিনি পাকিস্তানের রাজনীতিতেও বেশ সক্রিয় চরিত্র। সম্প্রতি, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ ৫০ বছর বয়সী মরিয়ম নওয়াজের সম্পদ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সেই প্রতিবেদন অনুযায়ী, মরিয়মের মোট সম্পত্তি পরিমাণ ৮৪.২ কোটি পাকিস্তানি টাকা (ভারতীয় মুদ্রায় ২৫ কোটি)। পাকিস্তানের এনএ-১১৯ আসনের জন্য তাঁর মনোনয়নপত্রের সঙ্গে পিএমএল-এন প্রধান সংগঠকের জমা দেয়া বিবরণ অনুসারে, মরিয়ম লাহোরে ১৫০০ কানাল অর্থাৎ ১৮৮ একর জমির মালকিন।

গত এক বছরে তাঁর সম্পদ চার মিলিয়ন পাকিস্তানি মুদ্রায় বেড়েছে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর মরিয়মের নিজস্ব কোনও গাড়ি নেই। মনোনয়ন ফর্মে জমা দেয়া তথ্য তাই আছে। তিনি ভাই হাসান নওয়াজের কাছ থেকে প্রায় তিন কোটি রুপি ঋণ নিয়েছেন। তার কাছে সাড়ে ১৭ লাখ রুপি মূল্যের স্বর্ণ রয়েছে।

মরিয়মের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটির বেশি পাকিস্তানি রুপি জমা রয়েছে। শুরু থেকেই মরিয়ম তাঁর বাবা নওয়াজ শরিফের খুব কাছের মানুষ। পাকিস্তানে বাবার জন্য লড়াইও করেছেন। মরিয়মের বেশ কয়েকটি কোম্পানিতে এক কোটি ২২ লাখ রুপি মূল্যের শেয়ার রয়েছে।

মরিয়ম একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে বিয়ে করেছেন, স্বামীর নাম মহম্মদ সফদার আওয়ান, বয়স ৫৯ বছর। সফদার পাকিস্তানের রাজনীতিতেও সক্রিয়। তবে রাজনীতিতে আসার আগে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন। মরিয়ম নওয়াজ ও সফদারের তিন সন্তান রয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুসারে, মরিয়মকে তাঁর স্বামী ২০০৬ মডেলের একটি বিএমডব্লিউ উপহার দিয়েছিলেন, যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ রুপি। এই গাড়িই মরিয়াম নওয়াজ ব্যবহার করে। ২০১২ সালে মরিয়ম তার বাবার দল পাকিস্তান মুসলিম লীগে (এন) যোগদান করেন।

মরিয়মের জন্ম লাহোরে। লাহোরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান 'কনভেন্ট অব জেসাস এন্ড ম্যারি স্কুলে' তার পড়াশুনা শুরু করেন। চিকিৎসক হতে তিন লাহোরের কিং এডওয়ার্ড মেডিক্যাল কলেজে ভর্তি হলেও, শেষ পর্যন্ত মনযোগ ধরে রাখতে পারেননি। পরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেন মারিয়ম নওয়াজ।

 

 

 

এআর
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর