দরকারে আঙুল কেটে ফেলবেন মিয়ানমারের নাগরিকরা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম

মিয়ানমারের জান্তা সরকারের বিতর্কিত এক ফরমানে এখন উত্তপ্ত হয়ে আছে দেশটির নাগরিকরা। বিশেষ করে রাগে-ক্ষোভে ফুঁসছে। সেনা সঙ্কটে পড়ে জান্তা সম্প্রতি নতুন এক আদেশে জানিয়েছে, দেশের তরুণ সমাজকে বাধ্যতামূলকভাবে সামিরক বাহিনীর প্রশিক্ষণ নিতে হবে। 

সেই সঙ্গে অবসরে যাওয়া সেনা সদস্যদেরও আবার ব্যারাকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে। সেনাবাহিনীতে জনবলের শূন্যতা পূরণে নতুন করে সেনা ভর্তির এই উদ্যোগ নিয়েছে মিয়ানমার জান্তা। বছরে ৬০ হাজার তরুণ-তরুণীকে সেনাবাহিনীতে ভর্তির উদ্যোগে ফুঁসে উঠেছে দেশটির জনগণ। 

বিদ্রোহীদের আক্রমণের মুখে একের পর এক প্রদেশ হারিয়ে এখন দিশেহারা মিয়ানমার সেনারা। প্রতিদিনই যুদ্ধে সেনা হারাতে হচ্ছে, সেই সঙ্গে অর্থনৈতিক সঙ্কটও মাথাচাড়া দিয়ে উঠছে। সংঘাতে প্রতিনিয়ত হতাহত হচ্ছে সরকারি সেনারা, অনেকে বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করছে, বা পালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশে।

যেই জান্তা একটি সময় নিজেদেরকে বিশ্বের অন্যতম সেরা সুপ্রশিক্ষিত ও পেশাদার বাহিনী বলে নিজেদের দাবি করতো, এখন তাদেরই ছেড়ে দে মা কেঁদে বাঁচি। বিদ্রোহীদের বিরুদ্ধে একটি যুদ্ধ জিততে না পারায় উল্টো নাগরিকদের উপর খড়্‌গহস্ত হয়েছে মিয়ানমার সেনাবাহিনীর প্রধান। 

তাই সেনাভর্তির সাম্প্রতিক প্রক্রিয়াটি তাদের জন্য লজ্জাজনক পরিস্থিতি তৈরি করেছে। সেই সঙ্গে আইনের নিন্দা জানিয়ে, সামাজিক মাধ্যমে জান্তাকে নতুনভাবে প্রতিরোধের ডাক দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রক্রিয়া বন্ধে অভিনব সব উপায়ের পথে হাঁটতে চলেছে দেশটির নাগরিকরা। 

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, সেনা নিয়োগে জান্তা সিদ্ধান্তে মিয়ানমারের বেশিরভাগ নাগরিক উচ্চ স্বরেই না বলেছেন, দেখিয়েছেন নেতিবাচক মনোভাব। উল্টো বলছেন, সেনা ভর্তি এড়াতে হয় তারা দেশ ছেড়ে পালাবেন, নাহলে বিদ্রোহীদের সাথে যোগ দেবেন। তবু জান্তার দলে যোগ দেবেন না। 

তবে জান্তাকে দেশটির নাগরিকরা কতোটা ঘৃণা করে, তার মনোভাব পাওয়া গেছে দেশটির তরুণ সমাজের কাছে থেকে। তারা বলছেন, ভর্তি এড়াতে নিজেদের জখম করতেও তারা প্রস্তুত। দরকারে দু্ই একটা আঙুল কেটে ফেলবেন তারা। আর তরুণীরা জানিয়েছেন, তারা দ্রুত বিয়ে করার কথাও ভাবছেন। 

বৌদ্ধ সন্ন্যাসী হলেও সেনাভর্তি থেকে ছাড় দেয়া হয়। তাই পুরুষদের অনেকে সেকথাই ভাবছেন। নাহলে ভর্তি এড়াতে পদস্থ সেনা কর্মকর্তাদের ঘুষ দেয়ার মতন বিকল্পের কথাও ভাবছেন তারা। কেউ বা পাচারকারীদের সহায়তায় দেশ ছাড়তে চাইছে, কেউ কেউ নিজেকে পঙ্গু করা, বা সন্ন্যাস গ্রহণের কথা ভাবছে।

অনেকে এমনও বলছেন, গণতন্ত্রকামী বিদ্রোহী দলের বিরুদ্ধে যুদ্ধ করার চেয়ে আত্মহত্যা করাও ভালো। যদি তাদেরকে বাধ্য করা হয়, তাহলে সেপথেই হাঁচার কথা জানিয়েছেন অনেকে। তাদের সোজা কথা, নিজ দেশে অন্য ভাই-বোন, বাবা-মা ও আত্মীয়-স্বজন দূরের কথা, কারো বিরুদ্ধেই অস্ত্র ধরতে নারাজ তারা। 

সম্প্রতি দেশটির সেনা সরকার জানিয়েছে, বাধ্যতামূলক সেনাদলে নিয়োগ আইন দ্রুতই কার্যকর করা হচ্ছে। এর আওতায়, তরুণদের অন্তত দুই বছর সশস্ত্র বাহিনীর চাকরি করতে হবে। সংকটকালীন জাতীয় জরুরি অবস্থা বিবেচনায়, যা পাঁচ বছর পর্যন্ত বাড়তে পারে। এতে কী রক্ষা হবে, জান্তা সরকারের ভরাডুবি?

এআরএস
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর