বেশি মুনাফার প্রলোভনে গ্রাহকের কোটি টাকা লোপাট, গ্রেপ্তার ছয়

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০১ পিএম

‘এক লাখে প্রতিমাসে আড়াই হাজার টাকা পর্যন্ত মুনাফা’ নওগাঁয় এমন প্রলোভনে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়া একটি সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির মালিকসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার নারায়ণগঞ্জের তারাব বাসস্ট্যান্ড এলাকা থেকে ডলফিন নামে এনজিওটির আব্দুর রাজ্জাককে এবং অপর পাঁচ জনকে নওগাঁর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

এদিন বিকেলে র‌্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডলফিন এনজিওর মালিক নওগাঁ সদর উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুর রাজ্জাকসহ (৪৩) আটক অন্যরা হলেন- রিপন হোসেন (১৮), আব্দুর রাজ্জাকের স্ত্রী সুমি (৩২), রজাকপুর গ্রামের পিয়ার আলী (৪০), পিয়ার আলীর স্ত্রী শিল্পী বেগম (৩৫) এবং ইকরতারা গ্রামের আতোয়ার রহমান আতা (৬০)।
   
র‌্যাব জানায়, আব্দুর রাজ্জাক ২০১৩ সালে ডলফিন সেভিংস অ্যান্ড ক্রডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (রেজিঃ নং-১২৪৩) নামে একটি সংস্থা গড়ে তোলেন।

গ্রামের সহজ-সরল মানুষকে লাখে প্রতিমাসে তার এনজিওতে দুই হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা মুনাফা দেওয়ার আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করেন।

গ্রাহক মুনাফা প্রথম তিন মাস পেলেও পরে মুনাফা বন্ধ করে উধাও হয়ে যান এনজিওটির কর্তারা। 

ভুক্তভোগীদের বরাত দিয়ে র‌্যাব জানায়, সঞ্চয়ের টাকা তুলতে করতে গেলে বিভিন্ন তালবাহান করা হয়। জানুয়ারি মাসে আব্দুর রাজ্জাক, শিল্পী বেগম, সুমি আক্তার, পিয়ার আলী এবং রিপন গ্রাহকদের টাকা নিয়ে উধাও হন। 

এ ঘটনায় মামলা হওয়ার পর থেকেই র‌্যাব-৫ এর গোয়েন্দা দল তাদের গ্রেপ্তারের চেষ্টা শুরু করে এবং শেষ পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করে। 

এদিকে নওগাঁ জেলা সমবায় অফিসার খোন্দকার মনিরুল ইসলাম জানান, গত বছরের জুনে ওই সংস্থা পরিদর্শন করে ৩৮ লাখ টাকা আমানতের তথ্য পাওয়া যায়। তবে ছয় মাসের ব্যবধানে কোটি কোটি টাকা কীভাবে লেনদেন হয়েছে তা জানা নেই। ওই সংস্থার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের প্রতিবেদন হাতে পেলেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁ সদর থানার অফিসার জাহিদুল হক জানান, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে বিকেলেই আদালতে সোপর্দ করা হয়েছে। 

একাত্তর/এসি
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর