বাংলাদেশে যে কারণে বাড়ছে ইংলিশ মিডিয়াম স্কুল 

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৫ পিএম

বাংলাদেশে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে ইংলিশ মিডিয়াম বা ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান। এতোদিন শুধু ঢাকার মধ্যে থাকলেও ইদানীং তা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আর ইংরেজি মাধ্যমে সন্তানদের ভর্তি করতে অভিভাবকদেরও আগ্রহ বাড়ছে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বুধবার এই সময় পত্রিকা বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে একটি প্রতিবেদনে প্রকাশ করেছে।

পত্রিকাটি লিখেছে, যে দেশের মানুষ বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন করতে নেমে প্রাণ দিয়েছেন, এখন সেই দেশেই বাড়ছে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা।

শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, দেশে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৯টি। তবে ইংলিশ মিডিয়াম স্কুলস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএমএসএবি) তথ্য অনুযায়ী, বর্তমানে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সাড়ে তিনশোর বেশি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে প্রায় ৭২ হাজার শিক্ষার্থী।

ঢাকাসহ বিভিন্ন এলাকায় ইংরেজি মাধ্যমে পড়াশোনার আগ্রহ বাড়ছে বলেই বহু জায়গায় গড়ে উঠছে কিন্ডারগার্টেন স্কুল।

যে কারণে বাড়ছে ইংলিশ মিডিয়ামের চাহিদা

এই সময়-এর প্রতিবেদনে লেখা হয়েছে, বাংলাদেশে যে ইংরেজি মাধ্যমের স্কুলগুলি গড়ে উঠেছে তার অধিকাংশই অবস্থিত ঢাকা শহরে এবং তার আশেপাশে। দিনদিন বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলের গুরুত্ব বাড়ছে।

‘ভবিষ্যতে দেশের নেতা গঠনে ইংরেজি মাধ্যম স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাসিন্দাদের মতে, এই প্রতিষ্ঠানগুলি শুধু মাত্র মানসম্পন্ন শিক্ষাই দেয় না, সেগুলি পড়ুয়াদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে।’

আর এই সুযোগ-সুবিধাই শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও ব্যক্তিগতভাবে উন্নতি করতে সাহায্য করে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে, যদিও বেশ কিছু স্কুলের মান এবং পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।

দেশের ইংরেজি মাধ্যম স্কুলগুলোর জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা করা হয়নি। এগুলো চলছে শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৭ সালের ৫ জুন নির্দেশিত ১৯৬২ সালের রেজিস্ট্রেশন অব প্রাইভেট স্কুলস অর্ডিন্যান্সের ক্ষমতাবলে বিদেশি কারিকুলামে পরিচালিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধন নীতিমালার অনুমোদনে। 

আরবি
ইংরেজি মাধ্যম স্কুল খোলা থাকবে এবং আর প্রান্তিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, এভাবে সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব নয়।
জেলা শহরের গতানুগতিক বাংলা মাধ্যমের স্কুল, কিন্তু সেই স্কুলের শিক্ষার্থীরা বির্তক করছে ব্রিটিশ ধাঁচের বিশুদ্ধ ইংরেজীতে। যা শুনে বোঝার উপায় নেই যে তারা বাংলা মাধ্যমের শিক্ষার্থী। 
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর