গাজায় যুদ্ধের প্রভাবে অর্থনীতির যাঁতাকলে ইসরাইল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৫ পিএম

গাজায় হামলার জেরে আক্রান্ত ইসরায়েলের অর্থনীতি। ২০২৩ সালের শেষ প্রান্তিকে ইসরায়েলের অর্থনীতি সংকুচিত হয়েছে ১৯ দশমিক ৪ শতাংশ। যা প্রত্যাশার চেয়ে দ্বিগুণ। দেশটিতে অনেক কারখানার উৎপাদন ও ব্যবসা বন্ধ হয়ে গেছে। নতুন বিনিয়োগও পাওয়া যাচ্ছে না।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের সরাসরি প্রভাব ফেলেছে ইসরাইলের অর্থনীতিতে। নানামুখী সংকটের যাঁতাকলে পড়েছে দেশটি। গাজায় যুদ্ধ পরিচালনার ফলেই দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এতে ক্ষুব্ধ হয়ে উঠছে দেশটির নাগরিকরাও।

ইসরাইলের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, গত বছরের শেষ তিন মাসে মোট দেশীয় উৎপাদন বার্ষিক হিসেবে হ্রাস পেয়েছে ১৯ দশমিক ৪ শতাংশ। এছাড়া ইসরায়েলের সাধারণ জনগণের ব্যাক্তিগত খরচ কমেছে ২৬ দশমিক ৯ শতাংশ। গাজা যুদ্ধে অধিক ব্যয়ের ফলাফল নেতিবাচক প্রভাব ফেলেছে দেশটির নিম্ন আয়ের মানুষের ওপর। তারা তাদের জীবন যাপনের ব্যয় কমাতে বাধ্য হয়েছে।

গত অক্টোবর থেকে ইসরাইলি সরকার প্রায় ৩ লাখ ৬০ হাজার সংরক্ষিত সেনাকে বেতন দিয়ে যাচ্ছে। তাদের গাজায় মোতায়েন করা হয়েছে।  গত নভেম্বরে ব্যাংক অব ইসরায়েল দেশটির অর্থনীতির ওপর যুদ্ধের প্রভাব নিয়ে একটি মোটাদাগের হিসাব দিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, যুদ্ধের কারণে অর্থনীতির ওপর প্রভাবের আর্থিক মূল্য হবে ৫ হাজার ৩০০ কোটি ডলার।

এদিকে ২০২৩-২৪ সালের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা দুই শতাংশে নামিয়ে এনেছে কেন্দ্রীয় ব্যাংক। যা আগে ছিলো ২.৩ শতাংশ ও ২.৮ শতাংশ। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে যুদ্ধের সবচেয়ে তীব্র পর্যায় শেষ হলে চলতি বছরে ইসরায়েলের ব্যয় দাঁড়াতে পারে ১ হাজার ৩৮০ কোটি ডলার।

ইসরাইলি জিডিপির ১৪ শতাংশ আসে নির্মাণ খাত থেকে। যুদ্ধ শুরুর পর এ খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অক্টোবর থেকে ইসরায়েলজুড়ে নির্মাণকাজ বন্ধ। দেশটির নির্মাণ খাতের ৬৫ থেকে ৭০ শতাংশ শ্রমিকই ফিলিস্তিনি। ইসরায়েল তাদের কাজের অনুমতি দেয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে।

 

এআরএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর