পাকিস্তানে ইতিহাস গড়েই হুঙ্কার দিলেন মরিয়ম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১১ পিএম

মরিয়ম নওয়াজ! পাকিস্তানের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম। বলা হচ্ছে পাকিস্তানের আগামী কাণ্ডারি হতে চলেছেন এই নারী। দেশটির সাড়ে সাত দশকের বেশি সময়ের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন তিনি। সোমবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে এই ইতিহাস গড়েছেন তিনি। আর শপথ নিয়েই কাজেও নেমে পড়েছেন মরিয়ম নওয়াজ। 

পাঞ্জাব প্রাদেশিক পরিষদের মুখ্যমন্ত্রী নির্বাচনে পিএমএল-এন মনোনীত প্রার্থী ছিলেন মরিয়ম। ভোট বয়কট করে সুন্নি ইত্তেহাদ কাউন্সিল- এসআইসি)। এই জোটের প্রার্থী ছিলেন রানা আফতাব আহমাদ। তবে জোট ভোট বর্জন করায় কোনো ভোট পাননি তিনি। মরিয়ম ২২০ জন এমপির ভোটে বিজয়ী হন। বিজয়ী হয়েই প্রথম ভাষণে তিনি বলেন, প্রতিশোধের কোনো মনোভাব তার মাঝে নেই। 

মরিয়ম পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট। তিনি পিএমএল-এনের নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভাতিজি। ২০১২ সালে রাজনীতিতে পা রাখা মরিয়ম নওয়াজকে বিবেচনা করা হচ্ছে পিএমএল-এন দলের ভবিষ্যৎ কাণ্ডারি হিসাবে। আর নওয়াজ শরীফের ইচ্ছা মেয়েকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে দেখার। 

ভোটের ফল জানিয়ে পাঞ্জাবের প্রাদেশিক স্পিকার মালিক আহমাদ খান মরিয়মকে বিজয়ী ঘোষণা করেন। এরপর স্পিকার মরিয়মকে মুখ্যমন্ত্রী ও পার্লামেন্ট নেতার আসনে বসার আহবান জানান। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দেয়া প্রথম ভাষণে মরিয়ম বলেন, রাজনীতিক হিসেবে যাত্রাপথে আমি গ্রেপ্তার হয়েছি। আমার বাবা গ্রেপ্তার হয়েছেন। আমি মাকে হারিয়েছি। এর পরও আমার মধ্যে প্রতিশোধের কোনো মনোভাব নেই। 

মুখ্যমন্ত্রী মরিয়মের কাঁধে পড়বে পাঞ্জাবের ১২ কোটি ৭০ লাখ মানুষের দায়িত্ব। পাকিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষই এ প্রদেশের বাসিন্দা। পাকিস্তানের জাতীয় পরিষদ ও চার প্রাদেশিক পরিষদের ভোটে  পাঞ্জাবে সবচেয়ে বেশি ১৩৮ আসনে জয় পেয়েছে পিএমএল-এন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১১৪ আসন পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

পাঞ্জাবের মূখ্যমন্ত্রী হয়েই কাজে নেমে পড়েন মরিয়ম নওয়াজ। শপথের পর মূখ্যমন্ত্রী দপ্তরের দায়িত্ব নিয়েই মন্ত্রিসভার সদস্য ও প্রাদেশিক সরকারে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় বৈঠক সেরে নেন তিনি। অতীতে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মরিয়মের বাবা নওয়াজও। এই প্রসঙ্গে তিনি জানান, এই পদে বসতে পেরে তিনি খুশি। তার বাবা আমাকে শিখিয়েছেন, কী ভাবে দফতর চালাতে হয়।

পাঞ্জাব থেকে শরীফ পরিবারের চতুর্থ মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে মরিয়ম আরও বলেন, নারীদের নিরাপত্তাই তার প্রথম অগ্রাধিকার। তাই নারীদের জন্য একটি হেল্পলাইন চালু করা হবে। কর্মক্ষেত্রে আলাদা ওয়াশরুম ও ডে-কেয়ারসহ সব সুবিধা দেয়া হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো নারীকে হয়রানি করা মরিয়ম নওয়াজের রেড লাইন। তিনি কথার সঙ্গে কাজের কতটা মিল ঘটাতে পারবেন সেটা সময়ই বলে দেবে।  

এআরএস
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর