পহেলা রমজানে আল-আকসা অভিমুখে লংমার্চের ডাক হামাসের

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৯ পিএম

জর্দান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আসন্ন রমজান মাসের প্রথম দিন আল-আকসা মসজিদ অভিমুখে লংমার্চ করার আহবান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। 

বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ আহবান জানিয়েছেন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। খবর পার্সটুডে ও রয়টার্সের। 

ইসমাইল হানিয়া বলেন, আল-আকসা মসজিদ ও গাজা উপত্যকার ওপর আরোপিত ইসরাইলি অবরোধের মধ্যে কোনো পার্থক্য নেই এবং দু’টি অবরোধ একই সূত্রে গাঁথা।

দীর্ঘ কয়েক দশক ধরে অধিকৃত পশ্চিম তীরের আল-কুদস শহরে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ জবরদখল করে রেখেছে ইসরাইল। সম্প্রতি ইসরাইলের জায়নবাদী স্বরাষ্ট্রমন্ত্রী বেন গাভির ঘোষণা দিয়েছেন, আসন্ন রমজান মাসে ‘নিরাপত্তাগত কারণে’ মুসলমানদের আল-আকসা মসজিদে যাওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। তার এ ঘোষণার পরই হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া লংমার্চ করার আহবান জানালেন। 

  হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া।

হানিয়া আরও বলেন, আল-আকসাসহ অন্যান্য পবিত্র স্থান আন্তর্জাতিক আইনে পরিচালিত হতে হবে। ফিলিস্তিনি জনগণ সবরকম প্রতিরোধের মাধ্যমে তাদের মসজিদ ও গীর্জাসহ অন্যান্য পবিত্র স্থাপনা রক্ষা করবে।

প্রতি বছর পবিত্র রমজান মাস এলেই আল-আকসা মসজিদের আশপাশে ফিলিস্তিনি জনগণের ওপর হামলা জোরদার করে ইসরাইল। চলতি বছর গাজা যুদ্ধের কারণে এ বিষয়টি অন্যরকম গুরুত্ব পাচ্ছে।

গাজায় গেলো চার মাসের ভয়াবহ ইসরাইলি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আসন্ন রমজানে ইসরাইলি সেনারা আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলমানদের সঙ্গে অনেক বেশি সহিংস আচরণ করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। 

চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে ফিলিস্তিনে আগামী ১০ অথবা ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। 

এর আগে অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।

আরবিএস
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা নতুন করে চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে, তাণ্ডব চালিয়ে বসতি স্থাপনকারীরা দুটি মসজিদে অগ্নিসংযোগ করার পাশাপাশি...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর