মার্কিন-ইসরাইলি হামলা জোরদার, কড়া জবাবের হুঁশিয়ারি ইরানের

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০১:১৭ পিএম

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে মার্কিন ও ইসরাইলি বিমান হামলা নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার স্থানসহ বিভিন্ন এলাকায় ক্রমাগত হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির দেহদাশত এলাকায় ভয়াবহ হামলায় আটজন প্রাণ হারিয়েছেন এবং বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত দুই সপ্তাহে ইরানের স্বাস্থ্যসেবা কেন্দ্র, হাসপাতাল, কারাজ এলাকার একটি সেতু এবং পাস্তুর ইনস্টিটিউটের মতো গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের হামলা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিগুলোকে তেহরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

তবে মার্কিন হুমকির মুখে নতি স্বীকার না করে কঠোর প্রতিরোধের বার্তা দিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া যৌথ সামরিক সদর দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, যেকোনো হামলার উপযুক্ত এবং সমানুপাতিক জবাব দেওয়া হবে। তিনি একে ‘ইটের বদলে পাটকেল’ কৌশল হিসেবে অভিহিত করেছেন।

ইরানের পক্ষ থেকে অবাধ্যতা, প্রতিরোধ এবং সক্ষমতার এই কড়া বার্তা এমন এক সময়ে এলো যখন দেশটির অভ্যন্তরে ক্ষয়ক্ষতির আশঙ্কা ক্রমাগত বাড়ছে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা বিভিন্ন দাবির বিষয়ে তেহরান এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সমর্থন বা অস্বীকার করেনি।

তথ্যসূত্র: আল-জাজিরা

একাত্তর/আরএ
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর