পাকিস্তানে জাতীয় পরিষদের নতুন স্পিকার আয়াজ সাদিক

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১১:৫৭ পিএম

পাকিস্তানের জাতীয় পরিষদের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা সরদার আয়াজ সাদিক। শুক্রবার ভোটাভুটির মধ্য দিয়ে স্পিকার নির্বাচিত হয়েছেন তিনি।

২৯১টি ভোটের মধ্যে সাদিক ১৯৯ ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী পিটিআই-সমর্থিত ও সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী মালিক আমির দোগার পেয়েছেন ৯১ ভোট।

বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ তাকে শপথ বাক্য পাঠ করিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন স্পিকার ঘোষণা করেন। খবর জিও নিউজের।

বিদায়ী স্পিকার বলেন, সাদিককে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। আমি আশা করি তিনি দেশের সংবিধান অনুযায়ী সংসদ পরিচালনার জন্য তার ভূমিকা পালন করবেন।

৬৯ বছর বয়সী সাদিক গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে নিম্নকক্ষের সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে দুইবার সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে, শুক্রবার সকালে পাকিস্তানের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সংসদে অধিবেশন বসে। অধিবেশনে শুরুতে পিটিআই নেতা ওমর আইয়ুব খান বক্তব্য শুরু করেন। বক্তব্যে নির্বাচনে কারচুপির অভিযোগ করে তিনি পিএমএল-এনকে ‘চোর’ আখ্যা দেন। 

এসময় গণতান্ত্রিক উপায়ে রাজনীতিতে একটি ঐকমত্য তৈরি ও মতপার্থক্য বজায় রাখার আহ্বান জানান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ। তিনি বলেন, কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশন বা আদালতে যেতে পারেন। এরপর অধিবেশনের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করায় সংসদে হট্টগোল শুরু হয়। 

পরে স্পিকার বলেন, আপনার আপত্তি করার অধিকার আছে। কিন্তু অধিবেশনে বাধা দেবেন না। আমাকে আমার কাজ করতে দিন।

পাকিস্তানের জাতীয় পরিষদের ২৩তম স্পিকার হিসেবে শপথ নেওয়ার পর সাদিক নতুন ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য বিধানসভার অধিবেশনে সভাপতিত্ব করবেন।

রোববার দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারে জাতীয় পরিষদ। পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) থেকে প্রধানমন্ত্রী পদের জন্য শাহবাজ শরিফকে মনোনীত করা হয়েছে। অন্যদিকে ওমর আইয়ুব খানকে প্রার্থী করেছে কারাবন্দি নেতা ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

 

একাত্তর/জো
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর