ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা চাইলেন ১২ দেশের ২০০ এমপি

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৬:৩৭ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিশ্বের ১২টিরও বেশি দেশের সংসদ সদস্য (এমপি) ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়েছেন। তারা বলেছেন, দখলদার ইসরাইল গাজায় মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল নামে একটি নেটওয়ার্কের আওতাভুক্ত বিশ্বের সমাজবাদী চিন্তাধারার এসব সংসদ সদস্য এক চিঠিতে এ আহবান জানান। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান। 

চিঠিতে বলা হয়েছে, আমাদের দেশগুলোর মধ্যদিয়ে ইসরাইলের কাছে প্রাণঘাতী অস্ত্র, সেগুলোর যন্ত্রাংশ অথবা প্রস্তুতকৃত অস্ত্র পাঠানো হচ্ছে এবং এই সমস্ত অস্ত্র ব্যবহার করে ইসরাইলি সেনারা গাজার ৩০ হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে।

তারা আরও বলেন, চলমান আগ্রাসন ও গণহত্যার কারণে ইসরাইলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি হয়ে পড়েছে।

আন্তর্জাতিক বিচার আদালত গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের রাশ টেনে ধরার জন্য আদেশ দেয়ার পর আমরা আর অপেক্ষা করতে পারি না উল্লেখ করে তারা বলেন, ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা এখন আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। 

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়েছে, ইসরাইলের বিরুদ্ধে লেখা ওই চিঠিতে সই করেছেন ব্রিটিশ পার্লামেন্টের ৩৯ জন সংসদ সদস্যসহ অস্ট্রেলিয়া, ফ্রান্স, বেলজিয়াম, কানাড়া, ব্রাজিল, স্পেন, নেদারল্যান্ড, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের সংসদ সদস্যরা। 

এর আগে জানুয়ারি মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) দক্ষিণ আফ্রিকার দায়ের করা একটি মামলার শুনানিতে ইসরাইলকে গাজায় যুদ্ধবিরতি এবং গণহত্যামূলক যুদ্ধ বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দেয়ার নির্দেশ দেয়। কিন্তু ইসরাইল আজ পর্যন্ত সেই নির্দেশ অনুসারে কোনো পদক্ষেপ নেয়নি।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরাইল। 

আরবিএস
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর