জান্তা সরকারকে সহযোগিতা না করতে জাতিসংঘের আহবান

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৩:১৮ পিএম

মিয়ানমারের জান্তা সরকারকে অস্ত্র, বিমানের জ্বালানি এবং বৈদেশিক মুদ্রার সরবরাহ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে 'সুনির্দিষ্ট পদক্ষেপ' নেয়ার আহবান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক।

শুক্রবার জেনিভায় মানবাধিকার পরিষদে তিনি এ আহবান জানান। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর। 

ভলকার তুর্ক বলেন, রোহিঙ্গাসহ দেশটির সব মানুষের বিরুদ্ধে নৃশংসতা প্রতিরোধে নতুন করে শক্তি সঞ্চয় করতে হবে। দেশগুলোর উচিত সামরিক বাহিনীর হাতে অস্ত্র, জেট ফুয়েল এবং বৈদেশিক মুদ্রার সহজলভ্যতা বন্ধ করা, যাতে করে তারা জনগণের বিরুদ্ধে নৃশংসতা চালাতে না পারে। 

তুর্ক আরও বলেন, দশকের পর দশক ধরে বৈষম্য, নিপীড়ন ও জোর করে ব্যাপক বাস্তুচ্যুতি, অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পর রোহিঙ্গারা মূলত বিভিন্ন গ্রাম এবং বন্দিশিবিরে বন্দি হয়ে আছে।

এর আগে ২০২০ সালের ৮ নভেম্বর মিয়ানমারের পার্লামেন্টারি নির্বাচনে অং সান সুচির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৪১২ আসনের মধ্যে ৩৪৬টিতে জয় পায়। কিন্তু অধিবেশন শুরুর প্রাক্কালে তাকে ক্ষমতাচ্যুত করে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী।

এরপর ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের জান্তা বাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকে তাদের নিপীড়ন-নির্যাতন ও হামলায় অন্তত সাড়ে চার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বন্দী করা হয়েছে ২৫ হাজার মানুষকে। জান্তা বাহিনীর নৃশংস হামলায় মিয়ানমার জুড়ে অন্তত ৭৮ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে।

এমন পরিস্থিতিতে আরাকান আর্মিসহ দেশটির একাধিক গণতন্ত্রপন্থি সংগঠন জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে।

মিয়ানমারের জান্তা-বিরোধি তিনটি সশস্ত্র গোষ্ঠীর জোট ব্রাদারহুড অ্যালায়েন্স জানিয়েছে, রাখাইন রাজ্যের যুদ্ধে হারছে জান্তার সেনাবাহিনী।

আরবিএস
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর