পাকিস্তানে ভারী বৃষ্টি ও ভূমিধসে নিহত ৩৬

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১১:১৮ এএম

পাকিস্তানের গিলগিট-বালতিস্তান, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারী বৃষ্টিপাতে ভয়াবহ ভুমিধস হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত ৩৬ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এখন পর্যন্ত ৩৬ জন মানুষ মারা গেছেন এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ভারী বৃষ্টিপাতে ভুমিধস হয়েছে। এ কারণে অনেক বাড়ি-ঘর ধসে গেছে। রাস্তা-ঘাট বন্ধ হয়ে গেছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকা, খাইবার জেলা ও অন্যান্য জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে ৩০ জনের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পাঁচজন মারা গেছেন। তাছাড়া ৭০০ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান-শাসিত কাশ্মীরেও হতাহতের খবর পাওয়া গেছে।

২০২২ সালে বৃষ্টিপাত ও বন্যায় পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছে। এক হাজার ৭৩৯  জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

 

একাত্তর/জো
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর