ইসরাইলি গুপ্তচরকে ফাঁসিতে ঝোলালো ইরান

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০২:৩৪ পিএম

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে ড্রোন হামলার দায়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে ওই গুপ্তচরের বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি।

সোমবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ও পার্সটুডে আলাদা প্রতিবেদনে জানিয়েছে, রোববার ওই মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 

সংবাদমাধ্যমগুলো বলছে, ২০২৩ সালে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইস্ফাহানস্থ একটি ওয়ার্কশপে কয়েকটি ছোট্ট ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহযোগিতায় ঐ হামলা ব্যর্থ করে দেয় ইরান। সে সময় একটি ড্রোনে আঘাত হানা হয় এবং অন্য দু'টি ড্রোনকে কৌশলে ধ্বংস করা হয়। 

ইস্ফাহানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম জাফারি এ সম্পর্কে বলেছেন, এই ব্যর্থ হামলার পর মোসাদের ঐ সন্ত্রাসী নিজের পরিচয় গোপন করে ইরান থেকে পালিয়ে যায়। এর ১৩ দিন পর ইরানের বিচার বিভাগের সহযোগিতা ও নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় ঐ সন্ত্রাসীকে একটি প্রতিবেশি দেশ থেকে গ্রেপ্তার করা হয়।  

তবে ওই গুপ্তচর কোন দেশে পালিয়ে গিয়েছিলেন এবং তাকে কীভাবে ধরে নিয়ে আসা হয়েছিল সে বিষয়ে কিছু জানায়নি তেহরান।

গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে ওই গুপ্তচরের বিচার প্রক্রিয়া শুরু হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেয় দেশটির আদালত। 

ইসরাইলের সঙ্গে ইরানের শত্রুতা বেশ পুরোনো। চলতি বছর গুপ্তচরবৃত্তির দায়ে একাধিক মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। 

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তেহরান জানিয়েছিলো, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপসহ বিশ্বের ২৮টি দেশে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের কয়েক হাজার এজেন্টকে শনাক্ত করেছে ইরান। তবে এসব মোসাদ এজেন্টদের বিরুদ্ধে ইরানের পদক্ষেপ কী হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশটি। 

আরবিএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর