আম্বানির আয়োজনে ধনীদেরও চোখ কপালে!

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৭:৫২ পিএম

ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানীর ছোট ছেলে অনন্ত আর রাধিকার প্রাক-বিয়ের আয়োজনে হয়ে গেল এলাহী কাজ কারবার। হাজারো কোটি টাকার অনুষ্ঠানে কি হয়নি, আর কি হয়েছে, এই নিয়েই চর্চ্চা বিশ্বজুড়ে। অতিথি তালিকা থেকে শুরু করে খাবার পদ- সব নিয়েই মজে আছে নেটিজেনরা।

তিন দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের শীর্ষ তাবৎ সব ধনী ব্যক্তি ও তারাকারা। বিল গেটস থেকে শুরু করে মার্ক জাকারবার্গ, ট্রাম্প কন্যা ইভাঙ্কা, কে নেই তালিকায়। প্রথম দিনের আসর মাতিয়ে গেছেন পপশিল্পী রিহানাও। যাকে কোটি কোটি ডলার খরচ করে গুজরাটের জামনগরে টেনে এনেছেন মুকেশ আম্বানি।

তবে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের সরব উপস্থিতিতে যেন নতুন মাত্রা আয়োজনটি। প্রথমবার কোন ভারতীয় বিয়েতে যোগ দিতে পেরে খুব উচ্ছ্বাসিত তিনি। এমনকি সবচেয়ে বড় বিয়েতে যাওয়ার কথাও বলেঝেন এই ধনকুবের। বিল গেটস বলেন, এরপরে আরেকটি ভারতীয় বিয়েতে যাওয়া কঠিন হবে।

আরও যোগ করেন, আমি আম্বানি পরিবার সম্পর্কে জানি। তারা আমার সফরের বিষয়টি মাথায় রেখেছে যেন আমি উপস্থিত হতে পারি। বিয়েতে ভারতীয় পোশাকও পড়েছিলাম। বিয়েতে গিয়ে একটি দারুণ অভিজ্ঞতা হয়েছে। সাথে করে বান্ধবী পলা হার্ডকে আনতে ভুল করেননি বিল গেটস।

প্রাক-বিয়ের সব আয়োজনে বিল গেটসের সাথে ঘুরঘুর করেছেন পলা। ড্রেসকোড মেনে তিনি পড়েছিলেন এলিগ্যান্ট ককটেল ড্রেস। পলা হার্ডের সাবেক স্বামী ওরাকলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক হার্ড। দুই বছরের বেশি সময় ধরেই প্রেম করছেন বিল গেটস।

শুধু তাই নয়, অনুষ্ঠানের আরেক প্রধান আকর্ষণ ছিলো ফেসবুক কর্তা মার্ক জাকারবার্গ। স্ত্রী প্রিসিলা চ্যানসহ হাজির ছিলেন তিনি। অনুষ্ঠানে সুন্দরবন ডিজাইনের একটি হাতে সেলাই করা শার্ট পরেছিলেন জাকারবার্গ। যেখানে আছে রয়েল বেঙল টাইগারের ছবি।

ইনস্টাতে দেয়া এক বার্তায় অনন্ত এবং রাধিকাকে অভিনন্দন জানান জাকারবার্গ। এমনকি অনন্তের হাতঘড়ির প্রশংসাও করেন জাকারবার্গ। তবে জাকারবার্গ এর পোশাক দেখে এক পোস্টে বিল গেটস লেখেন, ‘জ্যাক, তোমাকে দারুণ লাগছে।’

শুধু বিল গেটস কিংবা জাকারবার্গই নন, এই প্রাক-বিয়ের আসরে হাজির ছিলেন বিশ্বের বড় বড় বিজনেস টাইকুনরা। আম্বানিদের এলাহি আয়োজনের প্রশংসায় পঞ্চমুখ নামীদামি তাঁরকারা। এখন অপেক্ষা বিয়ের আসল অনুষ্ঠান দেখার। তার জন্য অপেক্ষা জুলাই পর্যন্ত।

এআর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের মধ্যে চলমান দ্বন্দ্ব ও সম্পর্কের অবনতি নিয়ে তুমুল চর্চা চলছে দেশটির গণমাধ্যমে।
বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক লুটেরা হিসাবে ভিয়েতনামের কুখ্যাত নারী ধনকুবের ট্রুং মাইল্যান তার মৃত্যুদণ্ডের আদেশ বিরুদ্ধে করা আপিলে হেরে গেছেন।  ফলে ফাঁসি এড়াতে ৬৮ বছরের এই নারীর সামনে এখন একটি মাত্রই...
প্রেমের জন্য ত্যাগের ইতিহাস অনেক সমৃদ্ধ। প্রেম-ভালোবাসা জন্য সর্বস্ব ত্যাগের ঘটনা ঘটে চলছে প্রায় প্রতিনিয়তই। মানের মানুষের সঙ্গে ঘর বাঁধতে বাড়ি-ঘর আর ধন-সম্পদ ছেড়ে বেরিয়ে পড়ার কাহিনী এই পৃথিবীতে...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের বিল গেটস জানিয়েছেন, নিজের সম্পদের আরও একটি অংশ দান করে দেবেন তিনি। এর ফলে ভবিষ্যতের কোনো এক সময় ধনকুবেরদের তালিকা থেকে বাদ পড়ে যাবেন বলে আশা করেন তিনি। বৃহস্পতিবার...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর