চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, পাঁচ শিশুসহ দগ্ধ ১১

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৪:৩৫ পিএম

চট্টগ্রামে একটি ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জনসহ মোট ১১ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।

বৃহস্পতিবার মধ্য রাতে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে ১০ জনেরই শ্বাসনালি পুড়ে গেছে এবং সবার অবস্থা আশংকাজনক। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান ডা. রফিক উদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধদের স্বজনরা জানান, তারা সবাই রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখনই বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ঘরের ভেতর আগুন ধরে যায়। ঘরে থাকা তিনটি পরিবারের সবাই দগ্ধ হন। 

এদিকে বিস্ফোরণের ফলে দু'টি ভবনের দেয়াল ধসে পড়েছে। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও ফয়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে গ্যাসের চুলা লিকেজ থেকে বিস্ফোরণ হতে পারে বলে ধারণা তাদের। 

আরবিএস
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে একটি বিদ্যুতকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম কাওসার (৩০)। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিলো।
কষ্ট সইবার মতো আর অবশিষ্ট কেউ রইল না। নিভে গেলো একটি পরিবারের সবকটি প্রাণ। একে একে পরপারে চলে গেলেন স্বামী, স্ত্রী ও তাদের তিন সন্তান। গ্যাসের আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর