জলদস্যুদের হাতে বন্দি তারেকুলকে অক্ষত ফেরত চান বাবা-মা

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৭:০৪ পিএম

ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে বন্দিদের একজন, ফরিদপুরের মো. তারেকুল ইসলাম। নাবিক তারেকুলের গ্রামের বাড়ি মধুখালীর রায়পুর ইউনিয়নের ছকড়িকান্দি গ্রামে। জলদস্যুদের হাতে বন্দি হওয়ার খবরে শংকিত তার পরিবারে ও গ্রামের মানুষ। 

বুধবার দুপুরে তারেকুলের গ্রামের বাড়ীতে গিয়ে দেখা যায় সকলের চোখেমুখে শংকার ছাপ। আহাজারি করছেন বৃদ্ধ বাবা মা, বারবার দেখছেন প্রিয় সন্তানের ছবি। বৃদ্ধ বাবা ও মা জানান, দস্যুদের হাতে বন্দি হওয়ার পর তা মোবাইলে জানিয়েছিল তারেকুল। 

তারা জানান, গত ডিসেম্বরে তারেকুল নতুন করে যোগ দিয়েছিলেন ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া গোল্ডেন হক নামের বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহতে থার্ড অফিসার হিসেবে। 

সরকারের কাছে তারেকুলসহ সকল বন্ধুদের অক্ষত উদ্ধারের দাবী জানিয়েছেন তাদের। 

তারেকুলের গ্রামের বাড়িতে ভিড় করছেন আত্মীয়-স্বজন সহ প্রতিবেশীরা। স্থানীয়রা জানান, তারেকুল খুবই নম্র এবং ভদ্র একটি ছেলে। যে কোনো অবস্থা তাদের উদ্ধারের দাবী তাদের। 

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তারেকুলের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। অপহৃতদের মুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রানলয় তৎপর রয়েছে বলেও জানান তিনি।

অবসরপ্রাপ্ত চাকুরিজীবী দেলোয়ার হোসেন এর দুই ছেলে একমেয়ের মধ্যে সবার ছোট মো. তারেকুল ইসলাম। স্থানীয় প্রাইমারি স্কুল থেকে পাশ করে চলে যান ঢাকায়। সেখানে মিরপুরের ডক্টর মো. শহীদুল্লাহ্ কলেজিয়েট স্কুল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। ২০১২ সালে ভর্তি হন চট্টগ্রাম মেরিন একাডেমিতে। ২০১৪ সালে নটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরিতে যোগ দেন।

 

এআর
গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় দুই জেলে গুলিবিদ্ধসহ ১৪ জেলে আহত হয়েছেন। হামলার প্রায় ২০ ঘণ্টা পর নিরাপদে ফেরার পর তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরাভোলা এলাকা থেকে ৩০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যুরা। গত বুধ ও বৃহস্পতিবার দুইদিনে অপহরণ করা এসব জেলেদের বনের মধ্যে আটকে রাখা হয়েছে।
পূর্ব সুন্দরবনের টিয়ারচর এলাকায় জেলেদের ওপর হামলা চালিয়ে একজনকে অপহরণ করেছে বনদস্যু শরীফ বাহিনী। দস্যুরা অপহৃত জেলের জন্য মুক্তিপণ দাবি করেছে। 
সুন্দরবনে হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখসহ সাত জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছেন কোস্ট গার্ড। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর