রোহিঙ্গা সংকটে ৮৫ কোটি ডলার সহায়তা চেয়েছে ইউএনএইচসিআর

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০১:২৯ পিএম

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৮৫ কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তা চেয়েছে জাতিসংঘ। 

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যাপ্ত অর্থায়নের ঘাটতির কারণে বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা অনেক রোহিঙ্গা খাবার সংকটসহ নানামুখী সমস্যায় পড়েছে। সংকট মোকাবিলায় চলতি বছরের বার্ষিক প্রতিক্রিয়া পরিকল্পনায় জাতিসংঘ আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৮৫২ দশমিক ৪ মিলিয়ন ডলারের আবেদন করেছে। ভয়েস অফ আমেরিকার খবর।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে উল্লেখ করেছে, বাংলাদেশের প্রায় ৯৫ শতাংশ রোহিঙ্গা পরিবারকে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। এসব পরিবার মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মিয়ানমারে সংঘাত বেড়ে যাওয়ায় বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সংহতি এবং শরণার্থী সুরক্ষা আগের চেয়ে আরও বেশি প্রয়োজন।’

রোহিঙ্গাদের সাহায্য করার জন্য গত বছর জাতিসংঘ ও এর অংশীদার দেশগুলো ৮৭৬ মিলিয়ন ডলার সহায়তা চেয়ে বিভিন্ন দেশের কাছে আহ্বান জানিয়েছিল। কিন্তু জাতিসংঘের ওই আহ্বানের পর গত বছর মাত্র ৪৪০ মিলিয়ন ডলার সংগৃহীত হয়েছিল।

ইউএনএইচসিআর বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অর্থায়নের ঘাটতি আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ওপর গুরুতর প্রভাব ফেলেছে। অনেক শরণার্থী তাদের মৌলিক চাহিদা মেটাতে সংগ্রাম করছে।

এআর
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর