৩৫ জলদস্যুর আত্মসমর্পণ, ১৭ নাবিকসহ জিম্মি জাহাজ উদ্ধার 

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১১:১৫ এএম

প্রায় ৪০ ঘণ্টার শাসরুদ্ধকর অভিযানে ছিনতাই হওয়া একটি জাহাজের ১৭ নাবিককে জীবিত উদ্ধার করেছে ভারতের নৌ বাহিনী। এ সময় আত্মসমর্পণ করেছে জাহাজের নিয়ন্ত্রণ নেওয়া সোমালিয়ার ৩৫ জলদস্যু।

শনিবার ভারতীয় নৌবাহিনীর অভিযানে ধোপে টিকতে না পারে এমভি রুয়েন নামের ছিনতাই হওয়া ওই জাহাজের দস্যুরা আত্মসমর্পণের পর নাবিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত বছরের ১৪ ডিসেম্বর মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন ছিনতাই করে সোমালি জলদস্যুরা। জিম্মি করা এই জাহাজ নিয়েই তারা সাগরে দাপিয়ে বেড়াচ্ছিল।

ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে ভারত মহাসাগর থেকে বাংলাদেশের পতাকাবাহী এমভি আবদুল্লাহকে ছিনতাই কাজেও এমভি রুয়েনকে কাজে লাগানো হয়েছিলো।

বৃহস্পতিবারও বাংলাদেশের আরেকটি পণ্যবাহী জাহাজকে অপহরণের চেষ্টা করে জলদস্যুরা। ভারতীয় নৌবাহিনী এ খবর পেয়ে দস্যুদের ধরার জন্য অভিযান শুরু করে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা এই অভিযানে আড়াই হাজারের বেশি কিলোমিটার পথ পাড়ি দেয় এবং এমভি রুয়েনকে কোণঠাসা করে ফেলে।

আইএনএস ছাড়াও ঝুঁকিপূর্ণ এই অভিযানে ভারতীয় নৌবাহিনীর একাধিক যুদ্ধ জাহাজ, ড্রোন, বিমান ও মেরিন কমান্ডোদের যুক্ত করা হয়।

ইমেজ: এনডিটিভি।

একটি ভারতীয় বিমান এমভি রুয়েনের কাছে গেলে জলদস্যুরা বিমান লক্ষ্য করে গুলি ছোড়ে। নৌবাহিনীর শেয়ার করা একটি ভিডিওতে এক সশস্ত্র জলদস্যুকে জাহাজের ডেকের উপর হাঁটতে দেখা যায়। জাহাজের উপর টহল দেয়ার সময় বিমানের দিকে বন্দুক তাক করে দুই দফায় গুলি করে।

ভারতের নৌ বাহিনীর অভিযান শুরু হয় শুক্রবার থেকে। অপহৃত জাহাজকে ধাওয়া করে আইএনএস কলকাতা। এমভি রুয়েনকে আটকাতে গেলেই ক্রমাগত গুলিবর্ষণ করতে থাকে জলদস্যুরা। তারা নৌ বাহিনীর একটি জাহাজে হামলা চালিয়ে বসে।

নৌবাহিনী আত্মরক্ষায় তার অবস্থান পরিবর্তন করে এবং জলদস্যুদের আত্মসমর্পণ ও জিম্মিদের মুক্তির দাবি জানায়। শনিবার যুক্ত করা হয় টহল জাহাজ আইএনএস সুভদ্রা, হাই অল্টিটিউড লং এন্ডুরেন্স ড্রোন এবং সামুদ্রিক টহল বিমান।

এরপরই সফলভাবে সফলভাবে এমভি রুয়েনের নিয়ন্ত্রণ নেয় ভারতীয় নৌবাহিনী। জলদস্যুদের আটক করতে ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য মেরিন কমান্ডোর চৌকস একটি স্কোয়াডকে সি-১৭ বিমানের মাধ্যমে জাহাজে নামানো হয়।

অভিযানের সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজটিতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারতের নৌবাহিনী জানিয়েছে। 

আরবি
ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র বা ইসরাইলের বিরুদ্ধে কোনো প্রথাগত বা সম্মুখ যুদ্ধে জেতার জন্য গঠিত হয়নি। বরং এটি তৈরি করা হয়েছে টিকে থাকার জন্য, হামলা সয়ে নেয়ার জন্য এবং দীর্ঘ সময় ধরে লড়াই...
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এক বিমান হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন।
রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চার ভারতীয় শিক্ষার্থী আহত হয়েছেন। 
ভারতের উত্তরপূর্ব দিল্লিতে চারতলা ভবন ধসে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে আট জনকে উদ্ধার করা হয়েছে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর