আফগানিস্তানে বাস ও ট্যাংকারের সংঘর্ষে নিহত ২১, আহত ৩৮

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০১:০৬ পিএম

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে একটি যাত্রীবাহী বাস ও তেলের  ট্যাংকারের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। রোববার সকালে হেলমান্দ প্রদেশের গেরাশক জেলায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

হেলমান্দের প্রাদেশিক ট্রাফিক বিভাগের বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ কান্দাহার ও পশ্চিম হেরাত প্রদেশের মধ্যে সংযোগস্থাপনকারী মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। খবর এপি’র।

হেলমান্দের ট্রাফিক কর্মকর্তা কুদরতউল্লাহ বলেন, একটি মোটরসাইকেল এসে যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারকে আঘাত করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

আফগানিস্তানের রাজধানী কাবুল ও হেলমান্দের গ্রিশক জেলার উত্তর হেরাত শহরের মধ্যবর্তী একটি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর গাড়িগুলোতে আগুন ধরে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে আগুনে পোড়া ট্যাংকারের দুমড়ানো মোচড়ানো ধাতব কেবিন দেখা গেছে।

হেলমান্দের পুলিশ প্রধানের মুখপাত্র হিজাতুল্লাহ হাক্কানি বলেন, আহত ৩৮ ব্যক্তির মধ্যে ১১ জন গুরুতর আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আফগানিস্তানে বাজে রাস্তাঘাট, মহাসড়কে বিপজ্জনক গাড়িচালনা এবং পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবে নিয়মিত মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।

বিগত ২০২২ সালের ডিসেম্বরে দেশটির সুউচ্চ সালং পাসে একটি তেলের ট্যাংকার উল্টে আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় ৩১ জন নিহত হন এবং আগুনে দগ্ধ হন আরও অনেকে।

 

একাত্তর/জো
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর