সমকামী সঙ্গীকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৭:৩১ পিএম

অবশেষে দীর্ঘদিনের সঙ্গী সোফি অ্যালোয়াচকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং। তার সঙ্গী সোফি অ্যালোয়াচের সাথে তিনি প্রায় দুই দশক ধরে একসাথে ছিলেন। পেনিই দেশের প্রথম নারী সমকামী এমপি, যিনি বিয়ে করলেন জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম- এনডিটিভি।

রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বিয়ের পোশাকে এবং ফুলের তোড়া হাতে সঙ্গী অ্যালোয়াচের সাথে বিয়ের একটি ছবি পোস্ট করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং জানান, পরিবার এবং বন্ধুদের সাথে এই বিশেষ দিনটি ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত।

দ্য সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বলা হয়েছে, ওয়াং এবং অ্যালোয়াচে প্রায় দুই দশক ধরে একসাথে রয়েছেন এবং শনিবার দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডের একটি ওয়াইনারিতে গাঁটছড়া বাঁধেন। ওয়াং সিনেটে দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যের প্রতিনিধিত্ব করেন।

পেনি ওয়াং অস্ট্রেলিয়ার প্রথম এশীয় বংশোদ্ভূত সংসদ সদস্য। তিনি ২০০২ সাল থেকে লেবার পার্টির সিনেটর হিসেবে দায়িত্বপালন করছেন। ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় সমকামী বিবাহ বৈধ করা হয়। এরপর, পেনি ওয়াং হলেন অস্ট্রেলিয়ার প্রথম মন্ত্রী, যিনি প্রকাশ্যে সমকামী সঙ্গীকে বিষেয় ঘোষণা দিলেন।

সোফি পেনির (৫৫) থেকে সাত বছরের ছোট। তাঁদের দুই কন্যা। অ্যালকজান্দ্রার ১১ এবং হানার বয়স ৮ বছর। আইভিএফ পদ্ধতির মাধ্যমে দুই কন্যার জন্ম। সমকামীদের বিয়ের দাবিতে আন্দোলনেও যুক্ত ছিলেন পেনি। এ নিয়ে বিতর্কে পেনির বক্তব্য প্রভাবিত করেছিল দেশবাসীকে।

এআর
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে ইরানের কোনো ধরনের সরাসরি যোগাযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর