দক্ষিণ সুদানে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৮:০০ পিএম

দক্ষিণ সুদানের পিবোর অঞ্চলে ১৫ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। মঙ্গলবার এ হামলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই অঞ্চলের কমিশনারও।

বুধবার বৃহত্তর পিবোর এলাকার তথ্যমন্ত্রী আব্রাহাম কেলাং এসব তথ্য জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সকে কেলাং বলেন, দল নিয়ে নিয়াত গ্রামে গিয়েছিলেন কমিশনার। সেখান থেকে ফেরার সময় অতর্কিত হামলায় কমিশনারসহ ১৫ জন নিহত হয়েছেন।

হামলাকারীরা ওই অঞ্চলের আনুয়াক সম্প্রদায়ের একদল যুবক বলে সন্দেহ করা হচ্ছে বলেও জানান তিনি।

২০১৮ সালের শান্তি চুক্তির পর থেকেই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে অনেক মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন।

স্বাধীনতা লাভের দুই বছর পরই দক্ষিণ সুদানে শুরু হয়েছিল গৃহযুদ্ধ। ডিঙ্কাস ও নুয়ের গোত্রের লোকেরা জাতিগত দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তাদের সংঘাতে ২০১৩-২০১৮ সালের মধ্যে কয়েক হাজার মানুষ নিহত হন।

 

একাত্তর/জো
বাড়িতে ঝগড়ার জেরে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তার স্ত্রীসহ আরও তিন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। পুলিশের সূত্র জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন। খবর...
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইহুদিদের একটি উৎসব চলাকালে বন্দুকধারীদের হামলায় এক শিশুসহ ১৫ জন নিহত এবং আরো ৪২ জন আহত হয়েছে। রোববারের এই হামলাতে অংশ নেয় এক...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের লক্ষ্যে দেশটির সঙ্গে ইসরাইলের গোপন আলোচনা প্রকাশ্যে আসার পর, দুই দেশই বিষয়টি অস্বীকার করেছিলো।
ইকুয়েডরের একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে ১৭ জন নিহত হয়েছেন। হামলায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর