ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটাবার দাবি রাশিয়ার

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০১:১৬ এএম

ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটিয়ে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। বুধবার এই দাবি করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু।

এই বছরের শেষ নাগাদ দুটি নতুন বাহিনী এবং ৩০টি নতুন ইউনিট গঠন করে সামরিক শক্তি বাড়াবে দেশটি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সের্গেই শোইগু সিনিয়র জেনারেলদের বলেন, শত্রুদের পিছু হটিয়েছে রুশ বাহিনী। রুশ সশস্ত্র বাহিনীর এই সাফল্য দেখে উদ্বিগ্ন হয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, রুশ সেনাদের সাফল্যের ওপর ভিত্তি করে প্রতিরোধ গড়ে তুলবে রাশিয়া। এজন্য চুক্তিভিত্তিক কয়েক হাজার সেনা নিয়োগ দিয়েছে দেশটি। এদের নিয়ে দুটি নতুন বাহিনী, ১৪টি ডিভিশন ও ১৬টি ব্রিগেডসহ ৩০টি ইউনিট গঠন করবে রাশিয়া।

পশ্চিমা গুপ্তচর প্রধানরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরে দাঁড়াতে পারে। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের পশ্চিমা অস্ত্র প্রয়োজন।

এদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন মঙ্গলবার বলেছেন, ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে।

হার্ভার্ড কেনেডি স্কুলের রুশ-বিষয়ক প্রকল্প অনুসারে, ২০২২ সালে আক্রমণের পর থেকে ইউক্রেনের ৬৫ হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করেছে রাশিয়া।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর