রিজভীর কাণ্ডে চটেছে শরিকরাও

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৫:৫৬ পিএম

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির একাংশ ভারত বয়কট আওয়াজ তুলেছে। তবে দলের একটি বড় অংশই তার এই পদক্ষেপের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে। বেজায় চটেছে শরিক দলগুলোও।

বুধবার দুপুরে একটি চাদর হাতে নিয়ে হঠাৎই বিএনপি কাযালয়ের দোতলা থেকে রিজভী নীচে নেমে আসেন। তার পরে সাংবাদিকদের বলেন, “বাংলাদেশকে স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত করেছে ভারত। আওয়ামী লীগের দুই মন্ত্রী ওবায়দুল কাদের এবং হাছান মাহমুদ সম্প্রতি স্বীকার করেছেন, ভারতের সহযোগিতাতেই তারা বারে বারে অবৈধ ভাবে ক্ষমতায় এসেছেন। রাষ্ট্রপুঞ্জের সনদ লঙ্ঘন করে বাংলাদেশে হস্তক্ষেপ করছে দিল্লির শাসকেরা। সে জন্য দেশের মানুষ ভারতের বিরুদ্ধে উত্তাল। সচেতন মানুষ বলছেন, ভারতীয় পণ্য কিনলে তা বুলেট হয়ে জনগণের রক্ত ঝরাচ্ছে।”

এর পরই রিজভী হাতের চাদরটি রাস্তায় ছুড়ে দিয়ে বলেন, “এই ভারতীয় পণ্য ছুড়ে ফেলে দিয়ে আমিও আন্দোলনে শামিল হলাম।”

তিনি দাবি করেন, বিএনপি এবং সমমনা ৬৩টি দলকে নিয়ে যে জোট নির্বাচন বয়কট করেছিলো, তাদের প্রতিনিধি হয়েই তিনি এই আন্দোলনে শামিল হয়েছেন।

তবে রিজভীর কাণ্ডে প্রশ্ন উঠেছে দলের মধ্যেই। দিন কয়েক আগে দলের নীতি নির্ধারক ‘স্থায়ী কমিটি’র সদস্য আব্দুল মঈন খান ভারতের প্রতি আবেদন জানান, তারা যেন ‘বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে’ পাশে থাকেন। একাত্তরে মুক্তিযুদ্ধে যে ভাবে ভারতকে পাশে পাওয়া গিয়েছিল, ‘গণতন্ত্রের লড়াই’-য়েও ভারতের সেই ভূমিকা চান প্রবীণ মুক্তিযোদ্ধা মঈন খান। রিজভীও এই স্থায়ী কমিটির নেতা। সেই কমিটির সদস্যরা বলছেন, ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনের আলোচনাটুকুও কখনও হয়নি। তা হলে কার নির্দেশে রিজভী এই কাজ করলেন? মঈন খান না রিজভী, কার কথা দলের সিদ্ধান্ত বলে মানা হবে?

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী রিজভীর পদক্ষেপ সম্পর্কে মন্তব্য করতে চাননি।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা জানান, এ দিন রিজভী যে এই কাণ্ডটি করবেন তা কেউ বুঝতেও পারেননি। অনেকের ধারণা, লন্ডনে থাকা তারেক রহমানের নির্দেশেই রিজভী দলে সিদ্ধান্তের তোয়াক্কা না করে ভারতীয় পণ্য বয়কটে শামিল হলেন।

নিজে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হয়েও এর আগে রিজভী বিভিন্ন সময়ে ভারত-বিরোধী আওয়াজ তুলেছেন। এর পিছনেও তারেকের নির্দেশ মানায় তার বাধ্যবাধকতাই কারণ ছিলো বলে বলছেন দলের একাংশ। এমনকি ফি বার নির্বাচনে নামার প্রস্তুতির পরেও শেষ মুহূর্তে তা বয়কটের সিদ্ধান্ত দলকে নেওয়ানোর পিছনেও রিজভীর হাত থাকার কথা বলছেন তারা। সেই সিদ্ধান্তও আসলে তারেকের, যিনি আশঙ্কা করেন এক দল নেতা সাংসদ হয়ে গেলে দলের নিয়ন্ত্রণ তাঁর হাতের বাইরে চলে যাবে।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, “বিএনপি যদি কোনও আলোচনা ছাড়া আমাদের নাম করে কোথাও সংহতি জানায়, সেটা অপরাধ। আশা করব তারা এই অপরাধ থেকে বিরত থাকবে।”

আর এক শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “ভারতের ভূমিকার জন্য মানুষ ক্ষুদ্ধ, এটা সত্য। কিন্তু বিএনপি এই কাজের আগে আমাদের সঙ্গে কথাটুকুও বলেনি।”

কেএসএইচ
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর