পাকিস্তানি পাইলট-ক্রুদের রোজায় নিষেধাজ্ঞা!

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৭:১৯ পিএম

বাংলাদেশসহ মুসলিম প্রধান দেশগুলোতে চলছে পবিত্র রমজান মাস। এই সময়ে রমজানের পবিত্রতা রক্ষায় বিশেষ বিধি-নিষেধ জারি করে থাকে বিভিন্ন দেশ। এক্ষেত্রে পিছিয়ে নেই পাকিস্তান। তবে দেশটির সেই বিধি নিষেধের একটি বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে সেখানে, চলছে সমালোচনাও। কি সেই নিষেধাজ্ঞা?

রোজা ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম হলেও, পাকিস্তানে পাইলট ও কেবিন ক্রুদের রোজা না রাখার নির্দেশ দিয়েছে দেশটির জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স- পিআইএ। বলা হয়েছে, যদি উড়োজাহাজে দায়িত্ব পালন করলে, রোজা রাখা যাবে না।

মুসলিম প্রধান একটি দেশে কেন এই নির্দেশনা তা নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে, রোজা না রাখার নির্দেশিকাটি এসেছে পিআইএ-এর ফ্লাইট সুরক্ষা বিভাগের ম্যানেজারের কাছ থেকে। সেই নির্দেশিকাতে বলাও হয়েছে কেন এই বিধিনিষেধ।

এয়ারলাইন্সের সব কেবিন ক্রু সদস্যের কাছে একটি সার্কুলারও পাঠানো হয়েছে। তাতে দেয়া রূপরেখায় বলা হয়েছে, ফ্লাইটে ভ্রমণের সময় রোজা রাখা সম্ভব। তবে এটি ঝুঁকির কারণ হবে পারে। কারণ এটি নিরাপত্তা ব্যবস্থাপনা এবং এয়ার-ক্রু মেডিক্যাল সেন্টারের নির্দেশ অনুযায়ী নিরাপত্তার পরিধি কমিয়ে দিতে পারে।

এতে আরও বলা হয়েছে, রোজা সতর্কতা জ্ঞান কমিয়ে দিতে পারে। এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করতে পারে। আর, এটি জরুরি পরিস্থিতিতে গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। যদি রোজার  কারণে জরুরি পদক্ষেপে দেরি হয় বা ভুলভাবে কার্যকর করা হয়, তাহলে পরিণতি গুরুতর হতে পারে।

চিঠিতে আরও বলা হয়েছে, রোজা যদিও ইসলামে একটি ইবাদত, তারপরও এটি স্বাভাবিক রুটিনকে ব্যাহত করে এবং হাইপোগ্লাইসেমিয়া এবং ডিহাইড্রেশনের মতো শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটাতে পারে, যা মনোযোগ, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এবং রিফ্লেক্সেসকে প্রভাবিত করতে পারে।

চিঠিতে ককপিট ও কেবিন ক্রু সদস্যদের কেবল নিজেদের জন্যই নয়, যাত্রী এবং গ্রাউন্ড স্টাফদের দায়িত্বের ওপর জোর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ডিউটিতে থাকাকালীন রোজা রাখা কেবল তাদের নিজের নিরাপত্তার জন্যই নয়, অন্যদের জন্যও ঝুঁকির কারণ হতে পারে।

পাইলট ও কেবিন ক্রুদের রমজান মাসে রোজা রাখা উচিত কিনা এই নিয়ে কয়েক বছর আগেও পাকিস্তানে জোর বিতর্ক শুরু হয়েছিল। এই বিতর্কের সূচনা মূলত এক বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে। ২০২০ সালের মে মাসে, করাচি বিমানবন্দরের কাছে আবাসিক এলাকাতে বিধ্বস্ত হয়েছিলো পিআইএ-র একটি এয়ারবাস।

ওই দুর্ঘটনায় ১০১ জন প্রাণ হারায়। তদন্তে প্রকাশ, মানবিক ত্রুটিই দুর্ঘটনার কারণ। দেখা গেছে, অবতরণের সময় সিদ্ধান্তহীনতায় ভুগেছিলেন পাইলটরা। যে দুই পাইলট বিমানটি চালাচ্ছিলেন, তাদের মধ্যে একজন রোজা রেখেছিলেন। এনিয়ে এতদিন কোন স্পষ্ট নির্দেশ ছিল না। তাই এবার সে সিদ্ধান্ত দিলো পিআইএ।

এআরএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর