ক্যান্সারের চিকিৎসা নেয়ার কথা জানালেন প্রিন্সেস কেট

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০১:২২ এএম

ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস ক্যাথেরিন (কেট মিডলটন) ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসা চলছে। তবে ক্যান্সার প্রাথমিক স্তরে আছে।

দেশটির স্থানীয় সময় শুক্রবার তিনি নিজে এ তথ্য জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় ক্যাথরিন বলেন, ‘অবিশ্বাস্যভাবে কঠিন কয়েক মাস’, এটি একটি ‘বিশাল ধাক্কা’ ছিলো।

তিনি বলেন, আমি ভালো আছি এবং প্রতিদিন শক্তিশালী হচ্ছি।

প্রায় দুই বছর ধরে অনেকটা জনসম্মুখে দেখা যায়নি ক্যাথেরিনকে। এ নিয়ে কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে বলা হয়, গত জানুয়ারিতে তার পেটের অস্ত্রোপচার হয়েছে। তবে শেষমেশ ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানালেন ক্যাথেরিন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাথেরিন এবং প্রিন্স উইলিয়াম রাজ পরিবারের সঙ্গে ইস্টার সানডেতে হাজির হবেন না বলে ধারণা করা হচ্ছে।

কেট মিডলটনের অফিস বলছে, জানুয়ারি মাসে তার যে সার্জারিটি হয়েছিল, তা ক্যান্সার সংক্রান্ত ছিলো না। সেটি আগে থেকেই হবে বলে ঠিক ছিলো। সেই সার্জারি করার পর কেট মিডলটনের বেশ কিছু টেস্ট হয়। আর সেই টেস্টেই ধরা পড়ে ব্রিটিশ রাজবধূর ক্যানসারের খবরটি।

একাত্তর/আরএ
১১৭ মোমবাতি নিভিয়ে শতায়ুর নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম। যুক্তরাজ্যের ইতিহাস পাতায় নিজের নামটি একেবারেই আলাদা করে লিখিয়ে নিলেন তিনি, তিনিই প্রথম কোনো ব্রিটিশ ব্যক্তি,...
ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ব্রিটিশ টহল জাহাজ এইচএমএস সেভার্ন সম্প্রতি ইংলিশ চ্যানেল দিয়ে যাওয়ার সময় একটি রুশ যুদ্ধজাহাজ এবং একটি ট্যাঙ্কারকে অনুসরণ করে সেগুলোকে আটক করেছে বলে রোববার জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ঘাতক ব্যাধির মধ্য ক্যান্সার অন্যতম। এ শব্দটি শুনলে যে কেউ আঁতকে ওঠেন। অনেকের দৃষ্টিতে ক্যান্সার মানেই মৃত্যু। একসময় মনে করা হতো ক্যান্সারের কোনো অ্যানসার (উত্তর) নেই।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর