রাজবধূর সাহসের প্রশংসা করলেন রাজা চার্লস

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৪:০৪ পিএম

ব্রিটিশ রাজবধূর ক্যান্সার আক্রান্তের খবরে যুক্তরাজ্যসহ গোটা বিশ্বজুড়েই চলছে তোলপাড়। প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন নিজে জানিয়েছেন, তিনি ক্যানসার আক্রান্ত এবং চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার এক ভিডিও বার্তায় কেট এই খবর জানিয়ে বলেন, গেলো কয়েক মাসের কঠিন সময়ের পর এ সংবাদ ছিল তার পরিবারের জন্য বড় ধাক্কা। তবে ইতিবাচক বার্তা দিয়ে জানিয়েছেন, তিনি ভালো আছেন। 

প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের এমন ঘোষণাকে ‘সাহসী’ পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র বলেন, ক্যাথরিন যে সাহস দেখিয়েছেন এজন্য রাজা তৃতীয় চার্লস গর্বিত। ক্যাথরিন ক্যানসার ও এর চিকিৎসার বিষয়ে যেভাবে কথা বলেছেন তিনি তার প্রশংসা করেছেন। এই কঠিন সময়ে তিনি ক্যাথরিন ও পরিবারের সঙ্গে আছেন বলে এক বার্তায় জানিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে রাজপরিবারের কর্মকর্তারা জানান, রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, যার ফলে তিনি সব ধরনের জনসমাগম বাতিল করেছেন। এনিয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। আর প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের খবর জানিয়ে বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্যান্সারের ধরনসহ আর কোনো ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত তথ্য শেয়ার করবে না। 

কেটের ভিডিও বার্তা থেকে জানা যায়, জানুয়ারিতে যখন তার পেটে অস্ত্রোপচার হয়, তখন সেখানে কোনো ক্যানসার ছিল না। তিনি বলেন, তবে অপারেশনের পর পরীক্ষা-নিরীক্ষা করে ক্যানসারের উপস্থিতি পাওয়া গেছে। তাই আমার মেডিক্যাল টিম আমাকে কেমোথেরাপির নেওয়ার পরামর্শ দেয় এবং আমি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে রয়েছি। প্রতিদিন নিজেকে শক্তিশালী অনুভব করছেন।

এআরএস
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর