অবন্তিকার আত্মহত্যা মামলায় সহপাঠী আম্মানের জামিন নামঞ্জুর

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০২:৩৭ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার মায়ের দায়ের করা মামলায় সহপাঠী রায়হান সি‌দ্দিকী আম্মানের জামিন আবেদন নামঞ্জুর ক‌রে‌ছেন আদালত। 

রোববার আম্মান সিাদ্দকীর প‌ক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন ক‌রলে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক তা নামঞ্জুর করেন।

এর আগে গ্রেপ্তার আম্মাদ সিদ্দিকীর দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। 

গেলো ১৫ মার্চ শুক্রবার রাত ১০টায় জবি আইন বিভাগের শিক্ষার্থী ফাইরোজ সাদাত অবন্তিকা সহকারী প্রক্টর দীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে ফেসবুকে এক পোস্ট লিখার কিছু সময় পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় ১৬ মার্চ অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে সহকারী প্রক্টর দীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকীর নাম উল্লেখ ও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

পরে ১৭ মার্চ রাতে কুমিল্লা জেলা পুলিশের একটি দল ডিএমপির কাছ থেকে দুই অভিযুক্তকে কুমিল্লায় নিয়ে আসে। 

এরপর ১৮ মার্চ পুলিশ আম্মান সিদ্দিকীর পাঁচদিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দু'দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। শুনানি শেষে আম্মান সিদ্দিকীর দু'দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

অবন্তিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রয়াত জামাল উদ্দিনের মেয়ে।

আরবিএস
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর