চীন থেকে মুক্তি পেলেন কোরিয়ান ফুটবলার 

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১১:৪১ এএম

ঘুষ নেয়ার অভিযোগে চীনে আটক হওয়া দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ফুটবল তারকা সন জুন-হো মুক্তি পেয়েছেন।

সম্প্রতি তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। 

গত বছরের মে মাসে ৩১ বছর বয়সী সনকে গ্রেপ্তার করা হয়। তাকে নিয়ে ঘুষ-দুর্নীতি ও ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহ খুঁজতে থাকে চীনা কর্তৃপক্ষ। 

গ্রেপ্তারের আগে সন জুন-হো খেলছিলেন চাইনিজ সুপার লিগের ক্লাব শানডং তাইশানের হয়ে। এছাড়া তখন তিনি দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলেরও একজন সদস্য ছিলেন। 

এই মিডফিল্ডার নিজ দেশের হয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপসহ ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ১০ মাস চীনে আটক থাকা সন জুন-হো মুক্তি পেয়ে দেশে মাটিতে ফিরেছেন। 

তবে এই ফুটবল তারকা কবে দেশে ফিরেছেন বা তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে কিনা, তা নিয়ে কোন মন্তব্য করেনি মন্ত্রণালয়।

 

 

 

আরআর/আরবি 
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর