মার্কিন বিমান হামলায় আইআরজিসি উপদেষ্টাসহ নিহত ১৭

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০২:৪৭ পিএম

সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন সামরিক উপদেষ্টাসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ইরান এবং সিরিয়া এ হামলার জন্য মার্কিন বাহিনীকে দায়ী করলেও সে অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন। 

মঙ্গলবার রাতে পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে এ বিমান হামলার চালানো হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর হতাহতের তথ্য নিশ্চিত করলেও কারা এ হামলা চালিয়েছে তা জানায়নি। 

সংস্থাটি জানিয়েছে, বিমান হামলায় একজন ইরানি বিপ্লবী গার্ড উপদেষ্টা, তার দুই ইরানি নিরাপত্তা এসকর্ট, ইরানপন্থি গ্রুপের চার সিরিয়ান, ৯ ইরাকি যোদ্ধা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মী নিহত হয়েছেন। 

হামলায় নিহত আইআরজিসি’র ওই সামরিক উপদেষ্টার নাম বেহরুজ ওয়াহিদি।

এ হামলার অভিযোগ অস্বীকার করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র গেলো রাতে সিরিয়ায় কোনো বিমান হামলা চালায়নি।

নিহত আইআরজিসি’র সামরিক উপদেষ্টা বেহরুজ ওয়াহিদি।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সিরিয়ায় বিমান হামলায় ডব্লিউএইচও'র একজন নিহত হয়েছেন। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ দাবি করেছে, জায়নবাদী ইসরাইলি শাসক ও তাদের মিত্রদের দ্বারা এ হামলা পরিচালিত হয়েছে। 

মঙ্গলবার রাতে মার্কিন যুদ্ধবিমানগুলো দেইর আজ-জোরের পাশাপাশি মায়াদিন ও বুকামাল শহরেও বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছে সিরিয়ার গণমাধ্যমগুলো। এসব হামলায় আহত হয়েছেন বহু বেসামরিক মানুষ। 

আরবিএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর