এ সপ্তাহের সেরা পাঁচ সিনেমা ও সিরিজ

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৮:২৯ পিএম

বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্যভান্ডার হলো ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)। এখান থেকে জানা যায় বিশ্বের কোন সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। সপ্তাহের জনপ্রিয়তায় থাকা সিনেমার তালিকা তৈরি করে আইএমডিবি নিয়মিত। এই সপ্তাহের সেরা পাঁচ সিনেমা ও সিরিজের তালিকায় যে সিনেমাগুলো রয়েছে।

রেটিং এগিয়ে ‘ডিউন পার্ট টু’। সিনেমাটির আইএমডিবি রেটিং ৮.৮। সিনেমাটি ২ লাখ ৮০ হাজার দর্শক ভোট দিয়েছেন। তার মধ্যে ১ লাখ ১৯ হাজার ভক্ত ১০–এ ১০ দিয়েছেন।

এই তালিকায় শীর্ষে রয়েছে ৭ মার্চে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য জেন্টলম্যান’। সিরিজটির আইএমডিবি রেটিং ৮.২। কমেডি ঘরানার সিরিজটি পরিচালনা করেছেন গাই রিচি। অভিনয় করেছেন থিও জেমস, কায়া স্কডিলারিয়ো প্রমুখ। 

অ্যাকশন ও থ্রিলার সিনেমা ‘দ্য রোড হাউস’ মুক্তির পর দর্শকদের পছন্দের তালিকায় ছিল। কিন্তু সিনেমাটির সেই অর্থে আইএমডিবি রেটিং নেই। মাত্র ৬.২। তবে সিনেমাটিকে ভোট দিয়েছেন ৫৭ হাজার দর্শক।

অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি ঘরানার সিরিজ ‘থ্রি বডি প্রবলেম’। সিরিজটি ২১ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পায়। সাত দিনের মাথায়ই সিরিজটি দর্শকদের পছন্দের তালিকায় চলে এসেছে।

অস্কারে চারটি শাখায় পুরস্কার জয় করে ‘পুওর থিংস’ সিনেমাটি। ইয়োর্গস ল্যান্থিমস পরিচালিত সিনেমাটি দর্শকদের মন জয় করেছে। এমা স্টোন সিনেমাটির জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেছেন। সিনেমাটি এখনো দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে।

এনএন/আরবিএস
তিন বছরের অপেক্ষার পর অবশেষে গত ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপের বহুল আলোচিত চলচ্চিত্র ‘কেনেডি’। কান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বিভিন্ন নামী উৎসবে প্রশংসা কুড়ানোর পর...
প্রেক্ষাগৃহের পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মেও ইতিহাস গড়ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। ওটিটি প্ল্যাটফর্মেও রাজত্ব করছে রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’। ৩০ জানুয়ারি...
স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ঘোষণা করেছে, তারা ওয়ার্নার ব্রস ডিসকভারির টিভি ও ফিল্ম স্টুডিও এবং স্ট্রিমিং বিভাগ অধিগ্রহণ করবে। ঋণসহ যার সম্পদ মূল্য ৮২ দশমিক সাত বিলিয়ন ডলার। এটি হলিউডের ইতিহাসে...
এই প্রথমবার তিনি ওটিটিতে নাম লেখালেন। অনম বিশ্বাস পরিচালিত এই সিরিজটির মুক্তি উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো এক আয়োজন, প্রকাশ্যে এলো সিরিজটির ট্রেলার।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর