রূপগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে পাউবোর খাল পুনরুদ্ধার

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৮:৪৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিন ধরে দখল হওয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে দিনব্যাপী অভিযান চালিয়ে এ খাল উদ্ধার করা হয়। 

এতে করে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকায় মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দিসহ আশেপাশে এলাকার কমপক্ষে ৩০০ বিঘা জমি চাষাবাদের উপযোগী হয়ে উঠেছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল জানান, দীর্ঘদিন ধরে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ফসলী জমিতে পানি সরবরাহের জন্য পানি উন্নয়নের খালটি স্থানীয় কিছু প্রভাবশালী বন্ধ করে রাখে। এতে করে জমিতে ফসল ফলাতে বাধার সম্মুখীন হয়। স্থানীয় কৃষকদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে দখল হওয়া খালটি পুনরুদ্ধার করা হয়।

উদ্ধার অভিযান চালানোর সময় উপজেলা চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ড ও ওয়াসার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

একাত্তর/জো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর