কুমিল্লা মে‌ডি‌কেল সেন্টার হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১২:০০ এএম

নানা অনিয়মের দায়ে কুমিল্লা মেডিকেল সেন্টার (টাওয়ার হাসপাতাল) হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। এসময় স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ মনজুরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা রাহাত বিন কাশেম ও মেহেদী হাসান। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতাল কুমিল্লা টাওয়ার ভবনটিতে দীর্ঘদিন যাবত নষ্ট লিফট কোনোরকম মেরামত করেই রোগী ওঠানামা করাচ্ছিলো বলে স্বাস্থ্য বিভাগের কাছে অভিযোগ আসে। বারবার ঝুঁকি নিয়ে রোগে ওঠানামা করানোর সময় সম্প্রতি অন্তত দুইবার লিফট বন্ধ হয়ে রোগী আটকে পড়ার ঘটনা ঘটে। আজ পর্যবেক্ষণে এসে দেখা গেছে সেই লিফটটিকে স্থায়ীভাবে মেরামত না করেই আবার রোগী ওঠানামার কাজ চলছিলো। একই লিফট ঝুঁকি নিয়ে চলাচল করায় সেটিকে সিলেগালা করে দেয়া হয়। তাদেরকে গণপূর্ত বিভাগের একজন প্রকৌশলী দিয়ে এই লিফটটি চলাচলের উপযোগী কিনা, সে প্রত্যয়ন নিয়ে চালু করতে হবে।

তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ অনিয়মের আশ্রয় নিয়ে ভবনটির বেজমেন্টে অন্তত ১৩টি চিকিৎসক চেম্বার চালু রেখেছিলো। যা নিয়ম বহির্ভূত। সেগুলোকেও বন্ধ করে সিলগালা করে দেয়া হয়েছে। নানান অনিয়মের দায়ে এই হাসপাতালটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সম্প্রতি কুমিল্লা মেডিকেল সেন্টারে রোগীসহ অন্তত তিনবার লিফট আটকে পড়ার ঘটনা ঘটে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছিলো।

আরবিএস
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
ফিফা বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে পুরো ক্রীড়াবিশ্বের চোখ এখন নিউইয়র্কের দিকে। আর এরই মাঝে ধর্ণাঢ্য ব্যবসায়ী মোগল মাইকেল রুবিনের আয়োজনে জেভিটস সেন্টারে অনুষ্ঠিত চার দিনব্যাপী ‘ফ্যানাটিকস ফেস্ট’...
রূপকথার মতো ক্যারিয়ারে হাজার হাজার ছবি আর ভিডিও আপলোড করেছেন লিওনেল মেসি, কিন্তু বিশ্বকাপের ফাইনালের ঠিক আগের দিন তাঁর ইনস্টাগ্রামের সর্বশেষ পোস্টটি যেন একদম অন্যরকম এক আবেগের সুনামি বইয়ে দিয়েছে!...
১০ বছর আগে যে মাঠ সাক্ষী ছিল তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার ও হৃদয়বিদারক রাতের, ফুটবল ঈশ্বর যেন ঠিক সেই মঞ্চেই ফিরিয়ে আনলেন তাকে! যে কান্নায় একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব, আজ এক দশক পর ঠিক...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন, আর তা নিয়ে গোটা দুনিয়াজুড়ে উন্মাদনা এখন চরমে! লাতিন বনাম ইউরোপীয় ফুটবলের এই ধ্রুপদী লড়াইয়ের চেয়েও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর