নেদারল্যান্ডসে নাইট ক্লাবে বেশ কয়েকজনকে জিম্মি

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৫:৪৪ পিএম

নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলীয় শহর এডের একটি নাইট ক্লাবে বেশ কয়েকজনকে জিম্মি করা হয়েছে। তবে কে বা কারা তাদের জিম্মি করেছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। 

শনিবার সকাল থেকেই নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে ৫৮ কিলোমিটার (৫৩ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত এড শহরের কিছু অংশ ঘেরাও করে রাখা হয়েছে।

পুলিশের মুখপাত্র সাইমন ক্লক অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে বেশ কয়েকটি সূত্রের বরাতে ডি টেলিগ্রাফ জানিয়েছে, স্থানীয় পেট্টিকোট নাইট ক্লাবে এক ব্যক্তি অস্ত্র ও বিস্ফোরক নিয়ে কয়েকজনকে জিম্মি করে রেখেছে। 

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এডের কেন্দ্রে একটি ভবনে বেশ কয়েকজনকে জিম্মি করা হয়েছে। তবে এই মুহূর্তে সন্ত্রাসী হামলা বা সংশ্লিষ্টতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

পরে পুলিশ জানায়, এরইমধ্যে তিনজন জিম্মিকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। 

ওই ভবনে ঠিক কতজনকে জিম্মি করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে, ওই এলাকার প্রায় ১৫০টি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ওই এলাকা এড়িয়ে যেতে বাসিন্দাদের পরামর্শ দেয়া হয়েছে। 

ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ এবং দমকল কর্মীরা একটি এলাকা ঘিরে রেখেছে।

স্থানীয় পৌরসভা জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এডের কেন্দ্রের সব দোকানপাট বন্ধ থাকবে।

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
গাজায় ইসরাইলের আগ্রাসন নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ফেল্ডক্যাম্প।
নেদারল্যান্ডসের রাজধানী ও অন্যতম প্রধান শহর অ্যামস্টারডামের সিটি সেন্টারে ছুরি হামলায় পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের আঘাত গুরুতর।  ঘটনাটি ঘটে সিটি সেন্টারের সেন্ট নিকোলাস স্ট্রিটে।...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর