ঝিনাইদহে ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৯:২৮ এএম

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার সকাল পাঁচটার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসানুজ্জামান (৪৫) ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি সাতক্ষীরায় আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেলে ঝিনাইদহ থেকে সাতক্ষীরায় যাওয়ার পথে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে। এসময় তিনি সড়কে পড়ে গেলে ওই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসানুজ্জামানের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, শহরের মেইন বাসস্টান্ডে ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। ঘাতক ট্রাক জব্দের পাশাপাশি এর চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

একাত্তর/আরএ
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ও দুই নারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মহাআয়োজনে বিশ্বনেতাদের সামনে দাঁড়িয়ে নিজের সাফল্যের ঝুলি উজাড় করতে গিয়ে একের পর এক বিভ্রান্তিকর ও অবাস্তব দাবির পশরা সাজালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন মহোৎসবের মঞ্চ প্রস্তুত! আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। এলএমটেন-এর এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর