যানবাহনের চাপ নেই পদ্মা সেতুর টোল প্লাজায়

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১০:৫১ এএম

ঈদযাত্রায় পদ্মা সেতুর মাওয়া অংশের টোল প্লাজায় যানবাহনের তেমন চাপ নেই।

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন যানবাহন দেশের দীর্ঘতম এই সেতু পার হতে পারছে অনেকটাই নির্বিঘ্নে।

সোমবার সকালে দেখা গেছে, টোল দেয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে না। আর সকাল থেকে বঙ্গবন্ধু মহাসড়কে (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) যানবাহনের চাপ ছিলো কম।

পদ্মা সেতু চালুর পর দেশের তিন বিভাগের ২১ জেলার মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগ এখন এই সেতু ব্যবহার করেই।

তবে ঈদ সামনে রেখে সড়কে যতোটা ভিড় হবার কথা তা এখনো চোখে পড়ছে না।

যাত্রীদেরও গাড়ির জন্য রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়নি। এবারের ঈদযাত্রায় রাস্তায় ভোগান্তি না হওয়ায় খুশি যাত্রীরা।

এদিকে ঈদ এগিয়ে আসায় কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে, তবে এখনো স্বস্তিতেই ঈদযাত্রা করছেন তারা।

আরবি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ব্যাপারী পরিবহনের বাসের চাপায় নিহত প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় এসেছে পরীক্ষামূলক একটি ট্রেন। রোববার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।...
কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যান...
দক্ষিণবঙ্গের প্রবেশপথ পদ্মা সেতুতে শুক্রবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছিলো । এদিন সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। আর টোল আদায় হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির কড়া জবাবে অনাগত যেকোনো আগ্রাসকের ওপর ‘আরও তীব্র, হৃদয়বিদারক এবং অপ্রতিরোধ্য আঘাত’ হানার চূড়ান্ত হুমকি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
নেত্রকোণার এন. আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে এক নারীর আপত্তিকর আচরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত প্রভাষক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর