ইরানি হামলার ভয়ে ইসরাইরলের লেজেগোবরে অবস্থা!

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৭:৪০ পিএম

হঠাৎ করেই মহাবিপদে মুসলিম নিধনের জন্য কুখ্যাত দেশ- ইসরাইল। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালিয়ে বিপ্লবী গার্ডের জেনারেলসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের হত্যা করার রীতিমত দৌড়ের উপর আছে তেল আবিব। 

এতোটা সঙ্গীন অবস্থায় কেউ কখনও ইসরাইলকে দেখেনি। চারিদিক থেকে সরে পড়ছে নব পরীক্ষিত বন্ধুরা। চতুর্মুখী চাপে রাতে ঘুমানে পারছেন না ইহুদি নেতারা। 

এক ইরানের প্রতিশোধ হুমকিতেই ত্রাহি মধুসূদন অবস্থা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র। সব কুকর্মের সাথী আমেরিকাও ক্ষেপেছে তার ওপর। শুধু আমেরিকাই নয়, কড়া অবস্থান নিচ্ছে ইউরোপিয়ান দোসররাও। নিচ্ছে তেল আবিবের জন্য অস্বস্তিকর সব সিদ্ধান্ত। শুধু বাইরেই নয়, নিজে দেশের ভেতরেও দারুণ চাপে আছেন মধ্যপ্রচ্যের কসাই হিসাব খ্যাত নেতানিয়াহু। 

হামাস নিধনের কথা বলে গাজা উপত্যকায় গেলো ছয় মাস ধরে শুধু হত্যা আর ধ্বংসযজ্ঞ চালানো ছাড়া আর কিছুই অর্ঝন করতে পারেনি ইসরাইল। দেশটির লেলিয়ে দেয়া হায়েনাদের হাতে নিরীহ ফিলিস্তিনি হত্যা আর ধর্ষণ ছাড়া কোন অর্জনই নেই ইহুদিবাদী রাষ্ট্রটির। হত্যা নেশায় দেশটির এতোটাই উম্মাদ হয়ে উঠে, যে তারা গাজায় ত্রাণবিতরণে নিয়োজিত থাকা বিদেশি কর্মীদেরও হত্যা করতে ছাড়ছে না। 

আর এখানেই বেঁধেছে যত বিপত্তি। গেল সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় মারা যায় ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’ নামক এনজিওর সাত কর্মী। 
অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, ফিলিস্তিনি, পোলিশ এবং মার্কিন-কানাডিয়ান সাত জন এই হামলায় নিহত হলে ক্ষুব্ধ হয়ে উঠে সংশ্লিষ্ট দেশগুলো। জো বাইডেন, ঋষি সুনাক থেকে শুরু করে পোলিশ সরকারও ইসরাইলকে কড়া ভাষায় কৈফিয়ত চেয়েছে, বলেছে ইসরাইল নিয়ে নতুন নীতি নেবে তারা। 

যুক্তরাষ্ট্র বলেছে ইসরাইল ইস্যুতে তার অবস্থান পাল্টাবে। আর ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি না করার চাপে আছে যুক্তরাজ্য। এছাড়া বাকি দেশগুলোও ইসরাইলের কাছে ওই হামলার জবাব চেয়েছে। নেতানিয়াহু দুঃখ প্রকাশ করলেও বলেছেন, যুদ্ধের সময় এটা হয়েই থাকে। এতে আরও ক্ষেপেছে দেশগুলো। দেশটির ওপর চাপ বাড়ছে তাদের যুদ্ধনীতিতে পরিবর্তন আনার, কিন্তু আদৌ কি সেটা করবে ইসরাইল। 

এদিকে, ইরানকে নিয়ে মহা টেনশনে আছে ইসরাইল। যে কোন সময় হামলার হুমকিকে দেশটিতে রীতিমতো ঘাম ছুটে গেছে মানুষের। 
নেতানিয়াহু বুঝতে পারছে না, কি করে সামাল দেবেন পরিস্থিতি। সেনাবাহিনীর সব ছুটি বাতিল করা হয়েছে। বন্ধ করে দেয়া জিপিএস সেবা। নাগরিকদের মাঝে বিলানো হচ্ছে তাবু। বুথ থেকে টাকা তুলতে পারছেন না লোকজন। সুপারশপের তাকগুলো দ্রুত খালি হয়ে পড়ছে। 

এখানেই শেষ নয়, ইসরাইলের বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে যে, ইরানের হামলার আশঙ্কায় ইসরাইলের বিভিন্ন দূতাবাসকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে অথবা খালি করা হয়েছে। আবার, গাজায় বর্বর অভিযানের ছয় মাস পূর্তির দিন দক্ষিণ গাজা থেকে প্রায় সব সেনা সরিয়ে নিয়েছে দেশটি। সেই সঙ্গে ইরান সমর্থিত হিজবুল্লাহর বয়ে এবার লেবানন সীমান্তে সেনা সমাবেশ ঘটাচ্ছে ইসরাইল। 

এক কথায় নানাবিধ চাপে বড়ই বেকায়দা আছে দেশটি। এমন অবস্থার মধ্যেই ইসরাইলের সামরিক ব্যারাক ও ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা। সশস্ত্র এ গোষ্ঠিও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ। তারা জানিয়েছে, ইরানি নেতা খামেনি নির্দেশ দেয়া মাত্রই তারা ইসরাইলে পূর্ণাঙ্গ হামলা চালাবে। তিন দিক থেকে হামলা হলে, ইসরাইল কোন দিক সামলাবে, সেটাই বিলিয়ন ডলারের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। 

এআর
মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা যখন চরম সীমায়, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন ও চাঞ্চল্যকর অবস্থানের কথা সামনে এল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিখ্যাত...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি পুনঃনির্ধারিত বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ...
সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দ্রুত অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 
বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো’র আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর