ইসরাইলে হামলা নিয়ে ইরানকে সতর্ক করলেন বাইডেন

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৯:৪২ এএম

‘আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসরাইলে সরাসরি হামলা চালাতে পারে ইরান’ ওয়াল স্ট্রিট জার্নালের এমন প্রতিবেদনের পর হৈছৈ পড়ে গেছে বিশ্বজুড়ে। 

এই উত্তেজনায় জলঢালার চেষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বললেন, আমরা ইসরায়েলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই রাষ্ট্রটির প্রতি সবসময় আমাদের সমর্থন থাকবে। ইসরায়েলকে রক্ষা করতে আমরা অবশ্যই সহযোগিতা করবো এবং ইরান কখনও (ইসরায়েলে হামলায়) সফল হতে পারবে না। ইসরায়েলে কোনো হামলা নয়- ইরানের উদ্দেশে আমার বার্তা এটুকুই।

ইরানের সম্ভাব্য হামলা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বাইডেন। খবর বিসিসি, রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের।

১২ দিন আগে সিরিয়ায় রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালিয়ে দুই শীর্ষ কমান্ডারসহ বিপ্লবী গার্ডে সাত সদস্যকে হত্যা করে ইসরাইল। যদিও তেল আবিব আনুষ্ঠানিকভাবে হামলার দায় নেয়নি। তবে তেরহরান ও পশ্চিমা বিশ্বের দৃঢ় বিশ্বাস এই হামলায় ইসরাইল সরাসরি জড়িত ছিলো।

হামলার পর থেকেই প্রতিশোধের হুমকি দিতে শুরু করে। হুমকির সিরিজে তটস্থ হয়ে উঠেন ইসরাইলি নেতা ও মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু। ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারাও ইঙ্গিত দেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলি বা আমেরিকান লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা আসন্ন বলে বিশ্বাস করা হচ্ছে।

হামলার আশঙ্কায় ইসরাইলে মার্কিন দূতাবাস বৃহস্পতিবার নিরাপত্তা সতর্কতা জারি করে কর্মচারি এবং তাদের পরিবারের সদস্যদের রাজধানীর বাইরে ভ্রমণ না করার জন্য সতর্ক করেছে। একই দিনে ইসরাইলে ছুটে গেছে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের দায়িত্বে থাকা মার্কিন জেনারেল মাইকেল এরিক কুরিলা।

এই পরিস্থিতিতে সম্ভাব্য ইরানি হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরাইলও। হামলার ভয়ে শুক্রবার সতর্ক অবস্থায় ছিল ইহুদিবাদী দেশটি। মধ্য ইসরাইলের একটি বিমানঘাঁটি পরিদর্শনের সময় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা একাধিক ফ্রন্টে চ্যালেঞ্জিং সময় পার করছেন।

একাত্তর/এসি
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর