ইসরাইলে হামলা চালাতে যেসব অস্ত্র ব্যবহার করতে পারে ইরান

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৩:০২ পিএম

দখলদার ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালাতে ইরান শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার গণমাধ্যমটি জানিয়েছে, ইসরাইলে হামলার জন্য ইরান উল্লেখযোগ্য সংখ্যক ড্রোনও প্রস্তুত করেছে। ওই কর্মকর্তারা বলেছেন, ইরান গত এক সপ্তাহ ধরে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত করেছে।

আরেক মার্কিন নিউজ চ্যানেল সিবিএস বলছে, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরাইলে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে তেহরান।

তেহরান ইসরাইলে অন্তত ১০০টি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে বলেও জানায় সিবিএস। এত বড় হামলা প্রতিহত করা ইসরাইলের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা।

অন্যদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাশাপাশি ইসরাইলের সীমান্ত অঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনগুলো সরাসরি হামলা চালাতে পারে। এক্ষেত্রে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এগিয়ে থাকবে। এছাড়াও ইরাকের আইআরআই এবং গাজার হামাসও এতে অংশ নিতে পারে।    

এর আগে প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এক এক্সক্লুসিভ খবরে জানিয়েছিল, ইরান আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসরাইলে হামলা চালাবে। 

তবে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তেহরান ইসরাইলে হামলার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।  

গেলো ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা নিহত হওয়ার পর তেহরান ওই হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দেয়।  

সবশেষ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি তেহরানের জুমার নামাজের খুতবায় বলেছেন, দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলা চালানোর জন্য ইসরাইলকে শাস্তি পেতে হবে এবং তাকে শাস্তি দেয়া হবে।

আরবিএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর