মাত্রাতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ বাড়াচ্ছে পেটের পীড়া

আপডেট : ২২ মে ২০২২, ০৭:১৩ পিএম

চিকিৎসকের পরামর্শ ছাড়া কিংবা অনিয়মিত মাত্রায় প্রোটন-পাম্প ইনহিবেটর (পিপিআই) বা  গ্যাস্ট্রিকের ওষুধ খাবার ফলে ৪৫ শতাংশ গ্যাস্ট্রিক আলসার হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। 

রোববার সকালে বিএসএমএমইউ এর মিলনায়তনে ‘ওভারইউজ অফ পিপিআই: এ রিভিউ অফ ইমার্জিং কনসার্ন’ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি।

উপাচার্য বলেন, প্রোটন-পাম্প ইনহিবিটর- পিপিই হচ্ছে এমন ধরনের ওষুধ যার প্রধান কাজ হলো পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে এসিড নিঃসরণ কমানো। অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ খাবার ফলে মানবদেহের প্রাকৃতিক মাইক্রো নিউক্রিয়েন্ট হারিয়ে হচ্ছে। 

যার ফলে দেহের অভ্যন্তরে ক্ষত সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত পিপিআই ব্যবহারের ফলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিটামিন -১২ এবং আয়রন গুণাগুণ হারাচ্ছে। তবে এসব রোগের কারণে হঠাৎ করে পিপিআই বন্ধ করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি। 

তিনি বলেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পিপিআই ক্রমে দুই সপ্তাহ, এক সপ্তাহ করে ব্যবহার কমিয়ে দিতে হয়ে। পাশাপাশি জীবন যাপনের নিয়মানুবর্তিতা অনুসরণ করেও এসিডিটি বা অম্লের সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করেন তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোঅ্যান্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. রাজীবুল  আলম বলেন, গ্যাস্ট্রিকের ওষুধের বড় অংশ ওষুধ বিক্রি হচ্ছে ব্যবস্থাপনাপত্র ছাড়া। রোগীর একটু পাতলা পায়খানা, মাথাব্যথা, পিঠে ব্যথাসহ  নানা জটিলতা দেখা দিলে ফার্মেসি দোকানীরা গ্যাস্ট্রিকের ওষুধ দিচ্ছেন। 

অথচ এই ক্ষেত্রে পরিমাণমত পানি পান করে বা হালকা কিছু ওষুধ ব্যবহার করলে এই সমস্যা সমাধান করা যেত বলে উল্লেখ করেন তিনি। দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনাপত্র ও চিকিৎসক পরামর্শ  ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধ খাবার কারণে গ্যাস্ট্রিক ক্যান্সার, স্মৃতিভ্রমের মত জটিল হতে পারে এমনকি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম কমে আসতে পারে বলে জানান এই চিকিৎসক।

সেমিনারে বক্তারা বলেন, রোগীর প্রয়োজন পড়লে অবশ্যই এ ধরনের ওষুধ ব্যবস্থাপনা লিখতে হবে কিন্তু অপ্রয়োজনীয় অতিমাত্রায় এর ব্যবহার কমিয়ে আনতে হবে। যত্রতত্র এবং অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার কমাতে নীতিমালা প্রণয়নের দাবি জানান এই বিশেষজ্ঞ। তিনি বলেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি বন্ধ করতে হবে। 

আরও পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় বাড়লো সংক্রমণের হার

সেমিনারে এ সময় উপস্থিত ছিলেন ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডা. এ কে এম মোশাররাফ হোসেন এবং  উপ উপাচার্য অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন।


একাত্তর/এসি

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চলমান তাপপ্রবাহ এবং বেশিরভাগ ওষুধের দোকানে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা না থাকায় একদিকে যেমন ওষুধের কার্যকারিতা হারানোর পাশাপাশি গুণগতমান নষ্ট হচ্ছে অন্যদিকে ওইসব ওষুধ...
শুধু বড় বড় কথা বললে ডেঙ্গু কমবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ডেঙ্গু কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর নিরুৎসাহিত করলেও রাজধানীর হাসপাতালগুলোতে রোজই আসছে ডেঙ্গু আক্রান্ত ঢাকার বাইরের রোগী। যাদের বেশিরভাগই আসছেন শক সিনড্রোমের মতো গুরুতর অবস্থা নিয়ে। তবে রোগীর স্বজনদের দাবি, স্থানীয়...
ডোবা-নালায় পানি জমে থাকায় রাজধানীর মাতুয়াইল এলাকায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।এলাকাবাসীর অভিযোগ, পানি জমে থাকলেও এ এলাকায় নিয়মিত ছিটানো হয় না এডিস ধ্বংসকারী ওষুধ।তবে ঢাকা দক্ষিণ সিটির...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর