তীব্র গরমে রোগী ভর্তি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ পিএম

দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র তাপদাহের কারণে অসুস্থ হয়ে পড়াদের, বিশেষ করে শিশু ও বয়স্কদের যথাযথ সেবা দিতে দেশের হাসপাতালগুলোতে খুব প্রয়োজন ছাড়া অন্য রোগে আক্রান্তদের ভর্তি না নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার সচিবালয়ে সারাদেশের হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে অনলাইনে সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সামন্ত লাল সেন বলেন, তাপদাহের কারণে হাসপাতালে এই মুহূর্তে কোল্ড কেস (যাদের এখন ভর্তি হওয়ার দরকার নেই) ভর্তি না করার পরামর্শ দেওয়া হয়েছে।

‘কোল্ড কেস অর্থাৎ এক মাস পর অপারেশন করলে অসুবিধা না হয়, সেটা দুই সপ্তাহ পরে করুক। হাসপাতাল খালি রাখার জন্য বলেছি যে, যদি চাপ হয়, তাহলে বাচ্চা ও বয়স্কদের জন্য যেনো ভর্তি করা হয়,’ যোগ করেন তিনি।

হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই গরমে সবচেয়ে বেশি ভালনারেবল বয়স্ক ও বাচ্চারা।

‘এবার জলবায়ুর এমন পরিবর্তন হলো যে, আমরা জীবনে কখনো শুনিনি, দুবাই বিমানবন্দর পানিতে ডুবে গেছে। যা হোক এটা প্রকৃতির নিয়ম। আমাদের এগুলো ফেইস করতে হবে,’ বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বয়স্ক ও শিশুদের প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, হাসপাতালগুলোতে ওষুধ ও স্যালাইনের পর্যাপ্ত মজুদ আছে।

সামন্ত লাল সেন বলেন, খাবার স্যালাইনের কোথাও কোনো ঘাটতি হলে যেন আমাকে সঙ্গে সঙ্গে জানানো হয়।

এদিনের বৈঠক নিয়ে তিনি বলেন, ‘আমার কয়েকটা নির্দেশনা ছিলো। তার মধ্যে একটা হলো- যারা বয়স্ক ও বাচ্চারা যেনো প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যায়।

সারাদেশে তীব্র তাপদাহের কারণে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। 

আরবি
ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাথাওয়াত হোসেন। 
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের লজিস্টিকস ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু মৌসুম বা...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে মারা গেছে চারজন এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও তিনজন। 
এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দেশে হামের টিকা আসা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর