ভারতে কমছে হিন্দু, বেড়েছে সংখ্যালঘু জনসংখ্যা: রিপোর্ট

আপডেট : ০৯ মে ২০২৪, ০৭:৪৩ পিএম

ভারতে ছয় দশকের ব্যবধানে হিন্দু জনসংখ্যা কমেছে আট শতাংশ। একই সময়ে বেড়েছে সংখ্যালঘু জনসংখ্যা। দেশটিতে লোকসভা নির্বাচন চলাকালীন এই রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ১৯৫০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ভারতের জনসংখ্যার ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। 

এতে দেখা গেছে, ১৯৫০ সালে ভারতে ৮৪ শতাংশ হিন্দু নাগরিক ছিলো। কিন্তু ২০১৫ সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দেশটির মোট জনসংখ্যার ৭৮ শতাংশ ছিলো হিন্দু। অর্থাৎ ৬৫ বছরের ব্যবধানে হিন্দুর সংখ্যা আট শতাংশ কমেছে।

এদিকে একই সময়ে দেশটিতে বেড়েছে সংখ্যালঘু জনসংখ্যা। ১৯৫০ সালে ভারতে ৯ দশমিক ৮৪ শতাংশ মুসলিম ছিলো। মুসলিমদের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেড়েছে ৬৫ বছরে। ২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যার ১৪ দশমিক ১৫ শতাংশ ছিলো মুসলিম।

এছাড়া ভারতে শিখ জনসংখ্যা ১ দশমিক ২৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১ দশমিক ৮৫ শতাংশ। খ্রিস্টান জনসংখ্যা ৫ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  

ভারতের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের ওই রিপোর্ট অনুযায়ী, এই সময়ের মধ্যে নেপালে হিন্দুদের সংখ্যা ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। মিয়ানমারের থেরাভাডা বুদ্ধিস্টদের সংখ্যা কমেছে ১০ শতাংশ। 

অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের মতো মুসলিমপ্রধান দেশগুলোতে বেড়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের সংখ্যা। এরমধ্যে বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বেড়েছে ১৮ দশমিক ৫ শতাংশ।

এছাড়া ভুটান ও শ্রীলংকায় বুদ্ধিস্টদের সংখ্যা যথাক্রমে ১৭ দশমিক ৬ ও ৫ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। 

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
চোখের পলক না ফেললে বোঝার বোঝার এতটুকু সুযোগ নেই- সামনে দাঁড়িয়ে থাকা রূপসী কি কোনো মণ্ডপের মৃন্ময়ী প্রতিমা, নাকি সত্যিকারের কোনো রক্তমাংসের মানুষ! দেবী দুর্গার রাজকীয় সাজে এমনই এক চমকপ্রদ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর