এবার পারমাণবিক নীতি পরিবর্তনের হুঁশিয়ারি ইরানের

আপডেট : ১০ মে ২০২৪, ১০:৩৬ এএম

ইসরাইলের হুমকির কারণে ইরানের অস্তিত্ব সংকটের মুখে পড়লে তেহরান তার পারমাণবিক নীতি পরিবর্তন করবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খাররাজি।

বৃহস্পতিবার কামাল খাররাজিকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক।  

খাররাজি বলেন, তেহরানের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই। তবে, দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া কোনো বিকল্প থাকবে না। সেক্ষেত্রে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারে বলে হুঁশিয়ারি দেন খাররাজি। 

আমাদের পারমাণবিক স্থাপনায় জায়নবাদীরা আক্রমণ করলে, আমাদের প্রতিরোধ সক্ষমতা পরিবর্তিত হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ২০০০ সালের গোড়ার দিকে একটি ফতোয়া বা ধর্মীয় আদেশে পারমাণবিক অস্ত্রের বিকাশ নিষিদ্ধ করেছিলেন। তিনি পারমাণবিক অস্ত্রকে হারাম বা ইসলামে নিষিদ্ধ বলেছিলেন।

কিন্তু গেলো মাসে ইরানের পরমাণু কেন্দ্র ও স্থাপনাগুলোতে ইসরাইল হামলা চালাতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছিল। এর পরই পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে নতুন অবস্থান নেয় তেহরান।   

এর আগে গেলো মাসে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ হাক তালাব বলেছিলেন, দখলদার ইসরাইল যদি ইরানের পরমাণু কেন্দ্র ও স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে তেহরান চুপ করে বসে থাকবে না, বরং পারমাণবিক অস্ত্র তৈরির কাজে হাত দেবে। 

আইআরজিসি'র কমান্ডার তালাব বলেন, আমাদের দেশের পারমাণবিক কেন্দ্রগুলো সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তবে কোনো হামলা হলে ইরানের পারমাণবিক নীতি ও ডকট্রিনে পরিবর্তন আসবে এবং এর আগে ঘোষিত এ সংক্রান্ত আপত্তিকে উপেক্ষা করার সম্ভাবনা রয়েছে। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর