ডোনাল্ড লু নিয়ে বিএনপি উৎসাহী না: জয়নুল আবদিন 

আপডেট : ১৪ মে ২০২৪, ০২:২১ পিএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে বিএনপির মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেছেন, বিদেশি শক্তির ওপর বিএনপি ভর করে না, বিএনপির আস্থা দেশের মানুষের ওপর। ডোনাল্ড ল্যুর ঢাকা সফরে বিএনপি নয়, আওয়ামী লীগ উৎসাহী।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের অবস্থান কর্মসূচিতে এ সব কথা বলেন বিএনপির এই নেতা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে ফারুক বলেন, কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা- এই বিষয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই।

তিনি বলেন, লু নিয়ে এত উৎসাহিত আমরা নই। লু নিয়ে উৎসাহিত আপনারা (আওয়ামী লীগ)। লু কি বার্তা নিয়ে আসছেন, সেটা আপনারা জানেন, আমাদের জানার কথা নয়।

দুই দিনের সফরে মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু। গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার উচ্চ পর্যায়ের প্রথম সফর এটি।

সরকারের নীতি নির্ধারকরা বলছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতেই ডোনাল্ড লুয়ে এই সফর।

ভারত থেকে আনা খাদ্যপণ্য পরীক্ষা করতে হবে: ফারুক

ভারত থেকে আমদানি করা সব ধরনের খাদ্যপণ্য পরীক্ষা-নিরীক্ষা করে তারপর বাজারে ছাড়ার দাবি জানিয়েছেন জয়নুল আবিদন ফারুক।

এদিনের সমাবেশে তিনি বলেন, ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। তাদেরকে বন্ধুরাষ্ট্র স্বীকার করে বিএনপি। তবে সেদেশ থেকে ক্ষতিকর পণ্য আসছে। সরকারের কোনো তদারকি নেই। ক্ষমতায় থাকার জন্য কিছু বলতে পারছে না।

তিনি বলেন, আমাদের দাবি সীমান্ত বন্ধ করতে হবে। অবৈধভাবে আসা ভারতীয় পণ্য বন্ধ করতে হবে। যেগুলো আমদানি করা হয়, সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে হবে। ইসলামাবাদের জিঞ্জির ভেঙেছি, দিল্লির শাসন গ্রহণ করার জন্য নয়।  

সম্প্রতি ভারতের পণ্য বর্জনের আন্দোলনে যোগ দিয়েছে বিএনপি নেতারা। রোববার এক সংবাদ সম্মেলন ভারতের পণ্য নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ভারতের ৫২৭টি পণ্যে বিষাক্ত উপাদান পাওয়া গেছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আমদানি করা সব পণ্য দেশে প্রবেশের পর পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। যদিও সরকার করবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

সরকার জনগণের সমস্যার দিকে খেয়াল না করে খালেদা জিয়া ও বিএনপিকে দমিয়ে রাখতে ব্যস্ত বলেও সমাবেশে মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। বলেন, বাংলাদেশের অর্থনীতি ভয়াবহ, রিজার্ভ তলানীতে। আওয়ামী লীগের দ্বারা এই সমস্যা সমাধান সম্ভব নয়।

আরবি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর