ইসরাইলি ডেরায় আবারো হিজবুল্লাহর ড্রোন হামলা

আপডেট : ১৭ মে ২০২৪, ০৬:২২ পিএম

ইসরাইলের অভ্যন্তরে স্পর্শকাতর একটি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে হিজবুল্লাহর ড্রোন। হামাসের সাথে যুদ্ধ শুরুর পর এটি ইসরাইলে হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলা। এতে ১৪ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

বৃহস্পতিবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরাইল’র।

টাইমস অব ইসরাইল’র প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ একটি বিস্ফোরক ড্রোন দিয়ে লোয়ার গ্যালিলের একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে।

ইসরাইলের সেনাবাহিনী বলেছে, আহত ছয় সেনার অবস্থা গুরুতর। লেবাননের বেদুঈন গ্রাম আরব-আল আরামশে থেকে ছোড়া কয়েকটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন চিহ্নিত করার পর সেগুলো যেখান থেকে ছোড়া হয়েছে, সে জায়গায় আঘাত হানা হয়েছে বলেও জানায় সেনাবাহিনী।

হামলার বিষয়ে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরাইলি বিমান বাহিনীর একটি ঘাঁটিতে বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে। সেখান থেকেই স্কাই ডিউ নামে পরিচিত একটি দৈত্যাকার ক্ষেপণাস্ত্র শনাক্তকারী ব্লিম্প পরিচালিত হয়। ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২১ মাইল) দূরে গোলান জংশনের কাছে অবস্থিত।

বৃহস্পতিবার সকালে আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে বলেছে, হিজবুল্লাহর একটি ড্রোন গোলান জংশন এলাকায় একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

আইডিএফ জানিয়েছে, হামলায় দুইটি ড্রোন ছোড়া হয়, যার একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়। দ্বিতীয় বিস্ফোরক ড্রোনটি ওই স্থাপনায় আঘাত হানে। সামরিক বাহিনী ক্ষয়ক্ষতি নিরূপণ করছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই সময়টাতে লেবানন-ইসরাইল সীমান্তে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। গাজায় যুদ্ধবিরতির চুক্তি হলেই কেবল হামলা থামাবে বলে হিজবুল্লাহ জানিয়েছে।

 

একাত্তর/জো
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
ইউক্রেনের মধ্যঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি জনাকীর্ণ শপিং সেন্টারে রাশিয়ার ভয়াবহ ‘ডাবল-ট্যাপ’ ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর