রিজার্ভ বিষয়টির ‘রাজনৈতিক’ ব্যবহার বিভ্রান্তি ছড়াচ্ছে

আপডেট : ১৯ মে ২০২৪, ০৬:০৪ পিএম

গত দেড় বছর ধরে গণমাধ্যমের নিয়মিত বিষয় হিসেবে ‘রিজার্ভ বাড়ছে’ আর ‘রিজার্ভ কমছে’ প্রতিবেদন বিভ্রান্তিকর হয়ে উঠছে বলে মত দিয়েছেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা। যেভাবে কিছুদিন পর পর রিজার্ভ শেষ হয়ে এলো বলে আলোচনা তোলা হয় তাতে করে এতোদিনে শেষ হয়ে যাওয়ার কথা উল্লেখ করে তারা বলছেন, সাধারণ মানুষ যারা থিওরি বুঝেন না, তাদের মনে শঙ্কা জাগিয়ে দেয়ার কিছু নেই। তারা বলছেন, রিজার্ভ ওঠা নামা করে, এটাই স্বাভাবিক। 

সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায় রিজার্ভ। দুই বছর আগে দেশে শুরু হওয়া ডলারের সংকট না কাটার ফলে বৈদেশিক মুদ্রার মজুত বাড়াতে সাম্প্রতিক সময়ে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেগুলো রিজার্ভ বাড়াতে ব্যর্থ হয়েছে বলে কেউ কেউ বলার চেষ্টা করছেন। সেই বিষয়টিকে আমলে নিচ্ছেন না কেন্দ্রীয় ব্যাংক এমন নয়, তবে আরও সংবেদনশীলতার সঙ্গে এই বিষয়ে মন্তব্য করার পক্ষে তারা। 

গত ডিসেম্বর থেকে হিসেব দেখলে রিজার্ভ ওঠানামার মধ্যে রয়েছে। এবং একই সঙ্গে সরকারের পক্ষ থেকে একের পর এক উদ্যোগ নেয়া হয় রিজার্ভ বাড়াতে, এবং সেটি কার্যকরি হয়েছে বলেও মত অর্থনীতিবিদদের। ২০২৩ সালের মাঝামাঝি থেকে রিজার্ভ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এরমধ্যে গত জানুয়ারিতে তৎকালীন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমাদের অর্থনীতির প্রাণবিন্দু। অন্য দেশের তুলনায় আমাদের রিজার্ভ ভালো অবস্থায় আছে। তবে আইএমএফ যে টার্গেট দিয়েছে, সেটা কখনও পূরণ করা যাবে বা কখনও পূরণ সম্ভব নয়।

এই যে কমবেশি তার উদাহরণ দিয়ে অর্থনীতিবিদরা বলছেন, ১৯ বিলিয়ন ডলারের ঘরে নেমে যাওয়া রিজার্ভ ২০২৩ সালের ডিসেম্বরের শেষে ২১ বিলিয়ন ডলারের ঘরে উন্নীত হয়। সে মাসে পরপর টানা দুই সপ্তাহে রিজার্ভ বেড়েছে ২২৭ কোটি মার্কিন ডলার। এদিকে ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারে ছিলো। সর্বশেষ ১৩ মে বিকালে আকুর বিল পরিশোধের পর রিজার্ভ বিপিএম-৬ অনুযায়ী ১৮ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসে। তবে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে রিজার্ভ আছে সব মিলিয়ে ২৩ দশমিক ৭১ বিলিয়ন ডলার।

এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক গত দুই মাসে ১৬৩ কোটি ডলার আমদানি বিল পরিশোধ করেছে। ফলে রিজার্ভ কিছুটা কমেছে। সামনের মাসে আইএমএফের ঋণের কিস্তি আসবে। এ ছাড়া জুনের মধ্যে বিভিন্ন প্রকল্পের অর্থছাড় হবে। একই সঙ্গে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেলে আগামী মাসেই পরিস্থিতি বদলে যাবে। 

রিজার্ভ বিষয়ে আলাপ যতটা না অর্থনৈতিক তার চেয়ে বেশি রাজনৈতিক হয়ে গেছে উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় বলেন, এটা একেবারেই রাজনৈতিক করে তোলা হয়েছে। এরআগে কখনও রিজার্ভ শব্দটা জনসাধরণ শুনেছেন? এখন প্রত্যন্ত অঞ্চলে কেউ বুঝে কেউ না বুঝে গণমাধ্যমের ও বিরোধীদলের কল্যানে রিজার্ভ বিষয়টি জেনে গেছেন। রিজার্ভ রাখে কেনো? সঞ্চয় করে কেনো? সেই সঞ্চয় পরিবারের মানুষের কাজে লাগাতে চায়। তো সেই কাজতো চলছে। রিজার্ভ নিয়ে যারা নেতিবাচক কথা বলছেন – তারা যেনো রিজার্ভ কমলেই খুশি হন। 

একাত্তর/এসি
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৫ দশিমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন মার্কিন ডলারে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের ঋণ এখন বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন? বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ ও রেমিট্যান্সের ভালো প্রবাহ থাকায় এই ঋণের তেমন প্রয়োজন নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর