ভারতে ট্রাক-মিনি বাস সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত

আপডেট : ২৪ মে ২০২৪, ০২:৪৪ পিএম

ভারতের হরিয়ানা রাজ্যে ট্রাক ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২৫ জন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ভোররাতে দিল্লি ও জম্মু জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মিনি বাসটিতে করে একই পরিবারের ৩০ জন সদস্য তীর্থযাত্রার জন্য জম্মুর বৈষ্ণদেবী যাচ্ছিল। উত্তরপ্রদেশ থেকে রওনা হওয়া বাসটি ভোররাতে আমবালায় পৌঁছাতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। চলন্ত বাসের সামনে হঠাৎ করে ট্রাকের চালক ব্রেক কষলে হতাহতের এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন।  

জানা গেছে, আহতদের অবস্থাও গুরুতর। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন জানান, চালক মাতাল ছিলেন এবং দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

রাজ্য পুলিশ বলছে, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর