দক্ষিণে মোবাইল সেবা পেতে ভোগান্তি

আপডেট : ২৮ মে ২০২৪, ০৪:৪৮ পিএম

রোববার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বাংলাদেশের স্থলভাগে ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিলেও রেখে গেছে বিশাল সব ক্ষতচিহ্ন। সময়ের সঙ্গে সঙ্গে উঠে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আসার পর দক্ষিণাঞ্চলের বিশাল এলাকায় দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট।

এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে ১০ হাজারের বেশি মোবাইল টাওয়ার বা বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) সেবা দিতে পারছে না। এর প্রভাবে দক্ষিণের জেলাগুলোর লাখ লাখ মানুষের মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন। এতে করে নানা ধরনের বিড়ম্বনার মুখে পড়ছেন তারা।

বরগুনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, খুলনাসহ আরও কয়েকটি জেলার মানুষ মোবাইল সেবা না পাওয়ার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মোবাইল ফোন অপারেটর সূত্র জানায়, রোববার বিকেল থেকে কয়েকটি জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা পোর্টেবল জেনারেটর দিয়ে কিছু টাওয়ার চালু করার চেষ্টা করছি। তবে, তিনি সতর্ক করে জানান, পোর্টেবল জেনারেটর সহজ ও টেকসই সমাধান না। কারণ, প্রতিকূল আবহাওয়ায় এসব জেনারেটরের জন্য ডিজেল সরবরাহ কঠিন হবে।

টেলিকম কোম্পানির কর্মকর্তাদের মতে, একটি বিটিএসের জন্য স্ট্যান্ডার্ড ব্যাটারি ব্যাকআপের সময়কাল সাধারণত চার থেকে আট ঘণ্টা পর্যন্ত, যা বিদ্যুৎ প্রাপ্তির ওপর নির্ভর করে। স্বল্প থেকে মাঝারি সময়ের বিদ্যুৎ বিভ্রাট হলেও এই ব্যাকআপের মাধ্যমে টাওয়ার চালু থাকে।

এআরএস
দেশে দীর্ঘমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ২৪ ঘণ্টা পর দেশের দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে। তবে একই...
বেশ আরামদায়ক ও ভোগান্তি ছাড়াই নাড়ির টানে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ।
বিকেলে মোবাইল ইন্টারনেট চালু হওয়ার পর ইন্টারনেট গ্রাহকরা তিনদিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সকল অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের সাত জেলায় ১৬ জনের মৃত্যুসহ বিধ্বস্ত হয়েছে উপকূল ও এর আশপাশে ১৯ জেলার প্রায় পৌনে দুই লাখ ঘরবাড়ি। ঝড়ে ঘর হারানো এই মানুষগুলোর জন্য আশার বাণী শোনালেন প্রধানমন্ত্রী শেখ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর