আওয়ামী লীগ নেতাকে করা গুলি বিঁধলো কলেজছাত্রের গায়ে

আপডেট : ০১ জুন ২০২৪, ০৫:১২ পিএম

সিরাজগঞ্জে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তবে ওই গুলি লক্ষ্যভ্রস্ট হয়ে এক কলেজছাত্র আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জেলার বেলকুচি উপজেলার চক মকিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

আহত কলেজছাত্রের নাম আল আমিন। তিনি ওই গ্রামের জমসের আলীর ছেলে ও যমুনা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

যাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় সেই ব্যক্তির নাম শওকত আলী। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, রাতে ওই এলাকায় বাড়ির সামনে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন শওকত আলী। অন্ধকারে রাস্তা দিয়ে আসা তিন তরুণকে দেখে সন্দেহ হলে দোকানে ঢুকে পড়েন শওকত। তখন ওই তরুণরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। কিন্তু ওই গুলিটি বিদ্ধ হয় দোকানে উপস্থিত কলেজছাত্র আল আমিনের পায়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একাত্তর/এসি
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর